নাকাশিপাড়াতে আমবাগানে বোমা বিস্ফোরণে আহত তিন কিশোর

Share:

নিজস্ব প্রতিনিধি,নাকাশিপাড়া: বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত হন তিন কিশোর। আশঙ্কাজনক অবস্থায় তারা হাসপাতালে ভর্তি। ঘটনাটি নদীয়ার নাকাশিপাড়া থানার ধর্মদা এলাকার। জানা যায় , সোমবার কয়েকজন কিশোর প্রতিদিনের মতোই নাকাশিপাড়া থানার অন্তর্গত ধর্মদা এলাকার হাসপাতাল সংলগ্ন একটি আম বাগানে খেলা করছিল।

তখনই আমবাগানে গোল জাতীয় বলের(Ball) মত কিছু দেখতে পায় তারা। এরপরই বল ভেবে ঐ বস্তুটাকে হাতে নিয়ে আরেকজনকে ছুড়ে মারে এবং সে বল ভেবে সেটা ধরতেই হঠাৎ বিস্ফোরণ ঘটে। বোমের আঘাতে গুরুতর আহত হয় তিনজন। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে বোম এর আওয়াজ পেয়ে তড়িঘড়ি স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নাকাশিপাড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।

পরবর্তীকালে অবস্থার অবনতি হলে শক্তিনগর জেলা হাসপাতাল(Shaktinagar District Hospital) স্থানান্তরিত করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাকাশিপাড়া থানার(Nakashipara P.S.) পুলিশ। পাশাপাশি পুলিশ তদন্ত শুরু করেছে ওই আমবাগানে কিভাবে বোমাটি এলো। কে বা কারা সেখানে বোমা রেখে গেল তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের