দোলের দিন সকাল থেকেই বাড়বে অস্বস্তিকর গরম, এই জেলায় বৃষ্টির সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে কাটতে চলেছে উষ্ণতম দোল। মঙ্গলবার বাড়বে তাপমাত্রা। উধাও হবে শীতের আমেজ। দক্ষিণবঙ্গে সকাল থেকেই থাকবে গরমের আমেজ। হাওয়া অফিস জানিয়েছে বেলা ১২ টা থেকে বিকেল ৩টে পর্যন্ত বেশ গরম থাকবে। আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বুধবার থেকে উত্তরবঙ্গে বাড়বে তাপমাত্রা। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৪ ডিগ্রির আশেপাশে।  সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০.১ ডিগ্রির কাছাকাছি। দুই ক্ষেত্রেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি কম। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। পাশাপাশি জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায়  পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ার কারণে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। 

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দোলের দিনে উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি না হলেও  পার্বত্য জেলা দার্জিলিঙে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কিছু এলাকায় ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর