গোয়ালপোখোরে কংগ্রেসে ধস, দুই পঞ্চায়েত সদস্য সহ ৩০০ পরিবার এলেন তৃণমূলে

Share:

নিজস্ব প্রতিনিধি ,গোয়ালপোখর: উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভার গোয়ালিন এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি যোগদান সভার আয়োজন করা হয়। এইদিনের যোগদান সভায় কংগ্রেস দল ছেড়ে ৩০০ টি পরিবার সহ কয়েকজন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। যোগদানকারীদের বক্তব্য আমরা কংগ্রেস দলে থেকে কোন উন্নয়ন করতে পারছিলাম না। তাই মমতা ব্যানার্জির(Mamata Banerjee) উন্নয়ন দেখেই আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।

এদিনকার যোগদান সভায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সহকারী সভাধিপতি গোলাম রসুল মুনি, কংগ্রেস ও বিজেপিকে তুলোধুনো করেন। তিনি বলেন, গত লোকসভা ভোটে তারা কংগ্রেসকে ভোট দিয়ে ভোট কাটাকাটি হয়ে যাওয়ায় বিজেপিকে জেতার সুযোগ করে দিয়েছিল। এখানকার বিজেপির সাংসদ দেবশ্রী চৌধুরী এর আগের বার কোন কাজ করেনি। আর এবারও বিজেপি সংসদ কার্তিক চন্দ্র পাল গোয়ালপোখরে কোনোও কাজ করছেন না। তার জন্য তারা ভুল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন।

এদিনকার যোগদান সভায় উপস্থিত ছিলেন গোয়ালপোখর(Goalpokhor) ব্লক সভাপতি আহমেদ রেজা ও জেলা পরিষদ প্রতিনিধি জয়নুল হক এবং বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক হাজার কর্মী সমর্থকর। স্থানীয় পঞ্চায়েতের দুজন কংগ্রেস সদস্য তাদের পরিবার সহ এ দিন তৃণমূল কংগ্রেসের যোগ দেন। তারা জানান এর আগে তারা তৃণমূল কংগ্রেসে ছিলেন। পঞ্চায়েত নির্বাচনের সময় টিকিট না পেয়ে কংগ্রেসের যোগ দিয়ে সেখান থেকে জিতে পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয়েছিলেন।

কিন্তু কোন উন্নয়নের কাজ এলাকায় করতে পারছেন না। তাই তৃণমূল কংগ্রেস এ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গী হতে তারা ফের ফিরে এলেন ঘাসফুল শিবিরে। আগামী দিন গোয়ালপোখরে জোরদার উন্নয়ন শুরু হবে বলে তৃণমূল নেতৃত্ব দাবি করে। দলের মধ্যে কোন মতবিরোধ থাকলে তা বসে মিটিয়ে ফেলতে হবে। উদ্দেশ্য একটাই থাকবে তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে গতি দেওয়া। আগামী বছর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করা।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের