মালদার দুই গ্রাম পঞ্চায়েতে ৩৬ কোটি টাকার তছরুপের ঘটনা

মালদা জেলার দুটি গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের কাজের প্রকল্পে প্রায় ৩৬ কোটি টাকার তছরুপের ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলে সরব হল জেলা কংগ্রেস নেতৃত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের(North Bengal) মালদা(Malda) জেলার দুটি গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের কাজের প্রকল্পে(100 Days Work Project) প্রায় ৩৬ কোটি টাকার তছরুপের ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলে সরব হল জেলা কংগ্রেস(INC) নেতৃত্ব। ওই দুই ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং তাদের শাস্তির দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কংগ্রেসের নেতারা। কংগ্রেসের অভিযোগ নিয়ে সরকারি ভাবে কোনও মন্তব্য করতে চাননি জেলা প্রশাসনের আধিকারিকরা। তবে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দু’টি ক্ষেত্রেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। একটি ঘটনা ঘটেছে জেলার চাঁচল মহকুমার রতুয়া-২ ব্লকের পরাণপুর গ্রাম পঞ্চায়েতে(Paranpur GP) এবং অপরটি ঘটেছে জেলার সদর মহকুমার ইংলিশবাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতে(Phulberia GP)।

আরও পড়ুন ভূগর্ভস্থ জলে উদ্বেগজনক হারে বাড়ছে ফ্লোরাইডের পরিমাণ

জেলা কংগ্রেস নেতাদের দাবি, পরাণপুর গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের কাজ প্রকল্পের ২৪ কোটি টাকা নয়ছয় হয়েছে। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টেও মামলা হয়। চলতি বছরের ১৪ মার্চ দেওয়া একটি রায়ে উচ্চ আদালত জেলা প্রশাসনকে ওই দুর্নীতির বিষয়ে একটি রিপোর্ট জমা দিতে বলে ৪ মাসের মধ্যে। ইতিমধ্যে দু’ মাস কেটে গিয়েছে। কিন্তু কোনও রিপোর্ট তৈরি হয়েছে বলে তাঁরা জানেন না। তাঁরা চান প্রশাসন দ্রুত পদক্ষেপ করুক। দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তারা কেউই যেন ছাড়া না পায়। ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতেও ১০০ দিনের কাজ প্রকল্পের জন্য বরাদ্দ ১২ কোটি টাকা তছরুপ হয়েছে। ওই বিষয়টি নিয়েও জেলা কংগ্রেস নেতৃত্ব উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে। তাঁদের দাবি, ১০০ দিনের কাজ প্রকল্পের টেন্ডারের সুবিধা পেয়েছেন পঞ্চায়েতের কর্তাব্যক্তির পরিবারের সদস্যরা। জিও ট্যাগিংয়ের ক্ষেত্রেও কারচুপি করা হয়েছে। এই সব জালিয়াতির খেসারত দিতে হচ্ছে ওই দুই পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। তাঁরা কাজ ও উন্নয়ন কিছুই পাচ্ছেন না। জেলা প্রশাসনকে তাই দুটি ক্ষেত্রেই দ্রুত তদন্ত শেষ করতে হবে।  

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ শ্রমিক, আহত একাধিক

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র, নেপথ্যে হিন্দি সিনেমা!

বিশ্বখ্যাত ছৌ নৃত্যের ঐতিহ্য বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার, বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু