ছাদনাতলার বদলে শেরওয়ানি পরে SIR শুনানিতে হাজির বর, সঙ্গী ৩৮ বরযাত্রীও

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাদনাতলায় বউকে অপেক্ষায় রেখে  সেজেগুজে এসআইআর হিয়ারিংয়ে লাইনে দাঁড়ালেন হবু বর। শুধু হবু বর নয় শুনানির লাইনে দাঁড়াতে দেখা গেল ৩৮ জজন বরযাত্রীকে। শুনতে অবাক লাগলেও এমনটাই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে  ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকে।  নির্বাচন কমিশন বরযাত্রীর ৩৮ জনের নামে হিয়ারিং-নোটিস দিয়েছিল। তাই বিয়ে করতে যাওয়ার আগে তাঁদের দাঁড়াতে হল শুনানির লাইনে।  হিয়ারিংয়ের নামে হয়রানির অভিযোগ করেছেন বর সহ বরযাত্রী। 

আনোয়ার হোসেন খানের বিয়ে করতে যাওয়ার কথা ছিল হাওড়াতে। তবে বিয়ের দিনেই  এসআইআর হিয়ারিংয়ে ডেট পড়ায় বিয়ে করতে না গিয়ে আগে দাঁড়াতে হল নাগরিকত্ব প্রমাণের লাইনে। না শুধু বর নয় ১০০ জন বর যাত্রীর মধ্যে ৩৮ জনকে একই দিনে ডেকে পাঠানো হয়। তাই বরের সঙ্গে বরযাত্রীও শুনানির লাইনে দাঁড়ালেন। হিয়ারং শেষে ক্ষোভ উগড়ে দেন বর ও বরযাত্রীরা। হবু বর আনোয়ার হোসেন খান বলেন। তাঁর নামে সামান্য ভুল ছিল তাই তাঁকে ডেকে পাঠানো হয়। সামান্য এই ভুলের জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনেছেন তিনি। 

আরও পড়ুন: ‘আমি বনধ করতে দেব না, শিল্পের ঠিকানা এখন বাংলা’‌, নবান্ন থেকে বার্তা মমতার

হিয়ারিংয়ে উপস্থিত বরযাত্রীরাও ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাঁদেরও অভিযোগ সামান্য ভুলের জন্য ডেকে হেনস্থা করা হচ্চছে।  বলেছেন, প্রত্যেকের নামের বানান ভুল ও আনম্যাপিংয়ের কারণে ডেকে পাঠানো হয়। এটাও জানিয়েছেন তাঁদের বুথের ১১০০ ভোটারের মধ্যে প্রায় ৫৫০ জন নোটিশ পাঠিয়েছে কমিশন। তবে এই ঘটনা নতুন নয়। এর আগেও একই রকম ঘটনা দেখা গিয়েছিল বীরভূমে। নানুরে বর কবির আকবর রানা ওরফে রানা শেখকে ডেকে পাঠানো হয়েছিল। বিয়ের দিনেই শুনানির তারিখ পড়ায় কার্যত ফাঁপরে পড়ে যান বর ও তাঁর পরিবার। উপায় না দেখে  বিয়ের শেরওয়ানি পরে বরের সাজে নানুর ব্লক অফিসে এসআইআর  শুনানিতে হাজির হন রানা শেখ। সেই ঘটনা দেখা গেল এবার ডায়মন্ড হারবারে।

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান