‘আমি বনধ করতে দেব না, শিল্পের ঠিকানা এখন বাংলা’‌, নবান্ন থেকে বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। এবার নানা ধর্মীয় সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই রাজ্য সরকারের অভিমুখ বাতলে দিলেন তিনি। বামফ্রন্ট সরকারের জমানায় ৭৫ লক্ষ কর্মদিবস নষ্ট হয়েছিল। তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় এসে একদিনও কর্মদিবস নষ্ট করেনি। বাংলায় এখন আর বনধ হয় না। তাই শিল্পের পক্ষে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আজ, মঙ্গলবার নবান্ন সভাঘর থেকে ওয়াটগঞ্জের দইঘাটে নতুন শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবনির্মিত সিরিটি মহাশ্মশানের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে এভাবেই রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে উঠে এল শিল্পের বার্তাও।

এদিকে বন্‌ধ নিয়ে বরাবর বিরোধিতা করে এসেছেন মুখ্যমন্ত্রী। তার উপর শিল্প টানতে বারবার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট করেছেন তিনি। এমনকী বিদেশের মাটিতে পাড়ি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী লগ্নি টানতে। আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আমি বন্‌ধের বিরোধী। আমি বন্‌ধ করতে দেব না। পরিকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানের জন্যই রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজ হচ্ছে। পুরুলিয়ার মতো জেলাতেও বদলের ছবি স্পষ্ট। এখন শিল্পপতিদের গন্তব্য বাংলা। রাজ্যে একের পর এক কারখানা হচ্ছে। বহু শিল্পপতি এখানে শিল্প স্থাপনের আগ্রহ দেখাচ্ছেন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাজ্যে ছ’টি করিডর তৈরি হচ্ছে।’‌

অন্যদিকে বামফ্রন্ট সরকার এবং বিজেপির কাজ নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তবে সব কথা যে সত্যি নয় সেটা উল্লেখ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌যাঁরা বলছে বাংলা থেকে শিল্প চলে যাচ্ছে, তাঁরা ভুল বলছে। হাওড়া থেকে দুর্গাপুর গেলে রাস্তার দু’ধারে চোখে পড়বে উন্নয়নের ছবি। কত শিল্প সংস্থা এসেছে, কত কাজ হয়েছে। কোনও সমস্যা হলে মুখ্যসচিব, শিল্পসচিব, হিডকো—সবাই আছেন। জীবনে শান্তি থাকলে, মাথা ঠান্ডা থাকলে, পরিবার ঠিক থাকলে ব্যবসা বাড়বে। পরবর্তী প্রজন্মকে তৈরি করতে হবে।’‌

এছাড়া ধর্মীয় বিভাজন নিয়েও কড়া অবস্থান নেন মুখ্যমন্ত্রী। তবে কোনও রাজনৈতিক দলের নাম নেননি তিনি। বরং মুখ্যমন্ত্রীর কথায়, ‘‌আজ যারা হিন্দু–মুসলমান করছে, আমরা ভারতীয়। এখানে মাইনরিটি আছে, জনজাতি আছে। কেউ কারও কথায় যেন ইন্টারফেয়ার না করে। কেউ কেউ দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। শান্তি রক্ষা করাই আমার কাজ। বাংলা আপনাদের জায়গা দেবে। মন্দির, মসজিদ যে যে জায়গায় অনুরোধ এসেছে, কাজ করা হয়েছে। বগলামুখী মন্দিরে এখন নিয়মিত পুজো হচ্ছে। আপনাদের এলাকায় আরও উন্নতির দরকার হলে আমাকে জানাবেন। আমি নিশ্চয়ই করে দেব। আপনারা আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি সেই কাজ আপনাদের জন্য করে দিয়েছি। আরও অনেক কাজ হবে একটু অপেক্ষা করুন।’‌

ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর