২০ কেজি বিস্কুট দিয়ে ৪ ফুটের রামমন্দির

অযোধ্যার রামমন্দিরের আদলে ২০ কেজি বিস্কুট দিয়ে ছোটন বানিয়ে ফেলেছেন ৪ ফুটের এক রামমন্দির। আর তা দেখতে ভিড় জমাচ্ছেন রামভক্তরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রামমন্দির উদ্বোধন(Inauguration of Rammandir)  ও সেখানে রামলালার মূর্তি স্থাপনের আবহে বাংলার(Bengal) বুকে চমক দিলেন পশ্চিম বর্ধমান(Paschim Burdwan) জেলার এক যুবক। ২০ কেজি বিস্কুট দিয়ে তিনি বানিয়ে ফেলেছেন ৪ ফুটের এক রামমন্দির(Rammandir made by Biscuits)। আগামিকাল অযোধ্যার বুকে যখন রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঠিক তখন বাংলার বুকে বিস্কুটের তৈরি রামমন্দিরকে জনসন্মুখে তুলে ধরবেন দুর্গাপুর মহকুমার ফরিদপুর ব্লকের দুবচুড়িয়া গ্রামের যুবক ছোটন ঘোষ। অযোধ্যার রামমন্দিরের আদলেই বিস্কুটের তৈরি রামমন্দির বানিয়েছেন ছোটন। ৭ দিন ধরে তিনি পড়ে থেকেছেন সেই মন্দির নির্মাণ নিয়ে। বিস্কুট ছাড়াও সেই মন্দির নির্মাণে তিনি ব্যবহার করেছেন প্লাইউড আর থার্মোকল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন শুধু রামমন্দির নয়, ছোটন এর আগে ব্যাটারিচালিত দশ আসনের বাইক, চন্দ্রযান-৩, প্রজ্ঞান, সৌরযান প্রভৃতির প্রতিরূপ গড়েছেন। তাও আবার বিস্কুট দিয়েই। তাঁর তৈরি এই হরেক মডেল বার বার এলাকাবাসীর নজর টেনেছে।

ছোটন নিজে কী বলছেন এই মন্দির নির্মাণ নিয়ে? তিনি জানিয়েছেন, ‘অত্যন্ত ধৈর্য নিয়ে কাজটা করতে হয়েছে। কারণ, বিস্কুট অত্যন্ত ঠুনকো। পিঁপড়ে, পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে আশপাশে কীটনাশক দিয়েছি। রামমন্দিরের উদ্বোধনের আগে মৌলিক কিছু একটা করার ভাবনা থেকেই এটা করেছি।’ জানা গিয়েছে, ছোটন পেশায় ফুল ব্যবসায়ী। ফুল বিক্রি করে এবং অনুষ্ঠানবাড়ি ফুল দিয়ে সাজিয়ে যা রোজগার, তা দিয়েই সংসার চলে। সে সবের থেকেই কিছু বাঁচানো থাকে এই সব শিল্পকর্মের জন্য। ছোটনের বাড়িতে রয়েছেন তাঁর বাবা, মা আর দাদা। ছোট থেকেই নাকি ছোটন উদ্ভাবনী মানসিকতার। ঝুলনের সময় মন্দির বানাতেন। তাঁর তৈরি চন্দ্রযানের প্রতিরূপ উৎক্ষেপণ দেখতেও ভিড় করেছিলেন অনেকে। এবার তো রামমন্দির গড়ে মিডিয়ার নজরও কেড়ে নিয়েছেন তিনি। সঙ্গে জিতে নিয়েছেন রামভক্তদের মনও। পাচ্ছেন শৈল্পিক প্রশংসাও।

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ