অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাইতে সময়সীমা বেঁধে দিল তৃণমূল, কতক্ষণ সময় পেলেন কেষ্ট?

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে অনুব্রত মণ্ডলকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিল তৃণমূল। শুক্রবার দুপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মাধ্যমে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয় অনুব্রত মণ্ডল(Anubrata Mandal) একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যে অবমাননা কর মন্তব্য করেছেন তার সঙ্গে দল সম্পন্ন দ্বিমত পোষণ করছে এবং এই মন্তব্যকে সমর্থন করছে না। তার অপমানজনক ও অগ্রহণযোগ্য – অশ্রাব্য ভাষার তীব্র নিন্দা জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস তাকে নির্দেশ দিচ্ছে তিনি যেন দুপুর আড়াইটা থেকে সন্ধ্যে সাড়ে ছ’টার মধ্যে অর্থাৎ নির্দিষ্ট ৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চান। অন্যথায় তার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হবে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে এই ঘটনা প্রসঙ্গে বীরভূম জেলার পুলিশ সুপার আমনদীপ বলেন, যেভাবে ডিপার্টমেন্টের অফিসার কে টেলিফোনে বাক্যালাপ করা হয়েছে এর বিরুদ্ধে এফআইআর(FIR)করা হয়েছে। আইনগতভাবে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে বীরভূম জেলার পুলিশ সুপার জানান। শুক্রবার বোলপুর থানার আইসি লিটন হালদারের(IC Liton Haldar) অভিযোগের ভিত্তিতে মামলার অজু করে তদন্ত শুরু করেছে বীরভূম জেলা পুলিশ। তার বিরুদ্ধে আইপিসির ২২৪, ১৩২, ৭৫ এবং ৩৫১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুর দুটো বেজে ৩২ মিনিট নাগাদ সোশ্যাল মাধ্যমে তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয় অনুব্রত মণ্ডল কে ৪ ঘন্টা সময় দেওয়া হচ্ছে নিঃশর্ত ক্ষমা চাইতে। অনুব্রত মণ্ডলের বোলপুর থানার আইসি কে টেলিফোনে যে ধরনের হুমকি দেওয়ার অডিও তা ভাইরাল হয়েছে দ্রুত গতিতে সর্বত্র।

ওই অডিওতে অনুব্রত মণ্ডল থানার আইসি কে হুমকি যেমন দিয়েছেন তেমনি অষ্ট্রাব্য গালমন্দ করেছেন। কেন এই ধরনের ঘটনা অনুব্রত মণ্ডল ঘটালো তা নিয়ে যা করাইনি পদক্ষেপ তা যেমন পুলিশ করছে তেমনি তার বিরুদ্ধে স্ট্রং লিগ্যাল একশন(Strong Legal Action) নেওয়ার কথা ভাবছে তৃণমূল।বৃহস্পতিবার অনুব্রত মণ্ডল অভিযোগ করেছিলেন বোলপুর থানার আইসি(IC)এফআইআর করতে গেলে টাকা চান গত মাস ধরে আইসিকে সরানোর জন্য তিনি এসপি, অ্যাডিশনাল এসপি, এমন কি ডিজি রাজীব কুমারকে(DG Rajeev Kumar) বলেছেন ।কিন্তু দুমাস ধরে চেষ্টা করে আইসি কে সরাতে পারেননি। তিনি তারপরেই সামনে আসে এই বিতর্কিত অডিও ক্লিপ। তারপরেই এই ভাইরাল অডিও ক্লিপ(Audio Clip) নিয়ে তোলপাড় শুরু হয় দলের অন্দরে ও প্রশাসনে।অনুব্রত মণ্ডল তৃণমূল দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে চিঠি দিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এদিকে অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে চারজন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীকে সরিয়ে দেওয়া হয়েছে। পাঁচজন হাউস স্টাফকে সরানো হয়েছে। তার ব্যবহৃত একটি গাড়ি নিয়ে নেওয়া হয়েছে।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির