ফের চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণ, গুরুতর জখম ৪

Share:

নিজস্ব প্রতিনিধি, চম্পাহাটি : ফিরল বাজি কারখানার আতঙ্ক। ফের চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণের জেরে গুরুতর জখম ৪। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির পুলিশ বাহিনী ও দমকল। আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

জানা গিয়েছে শনিবার সকালে আচমকাই চাম্পাহাটির হাড়াল এলাকা কেঁপে ওঠে। পরপর তিনবার বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে এলাকাটি। বিস্ফোরণের উৎস খুঁজতে গিয়ে দেখা যায় একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। সেখানে সমস্ত বৈধ বাজি বানানো হতো বলে সূত্রের খবর। অ্যাসবেস্টর দেওয়া বাড়ির মধ্যে চলত বাজি কারখানা। বিস্ফোরণের জেরে বাড়ির চাল উড়ে গিয়েছে। জানা গিয়েছে , ওই বাড়ি আশেপাশে একটি বড় গাছ ভস্মীভূত হয়ে গিয়েছে। বাড়িটির পাশের একটি বাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনাস্থল থেকে ৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতায় স্থানান্তর করা হয়েছে।

বিস্ফোরণের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। তাঁরা আগুনকে নিয়ন্ত্রণে এনেছে। দত্তপুকুর, এগরা, বজবজ, ঢোলাহাট। রাজ্যের বিভিন্ন প্রান্তে বাজি কারখানায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ নিষিদ্ধ বাজির কারণে প্রচুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এরপর থেকে অবৈধ বাধিক কারখানা ও নিষিদ্ধ বাজির ওপর সক্রিয়তা দেখিয়েছে। কিন্তু চম্পাহাটিতে ফের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সক্রিয় থাকার পরেও কিভাবে এই ধরনের ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন। এই বাজি কারখানার কোন লাইসেন্স ছিল কিনা, কিভাবে ওই বিস্ফোরক এসেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

‘পুশ ব্যাক’ নয়, বৈধ নথি দিয়ে ফেরত পাঠানো হল তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে

ওটিটিতে মুক্তির দুদিনের মাথাতেই তুলে নেওয়া হল ‘সতলুজ’, কড়া প্রতিক্রিয়া দিলজিতের

ব্রাজিলের গোলকিপারের অফার পেলেন বিশ্বকাপে চমক দেখানো ভোজিনহা

ইংল্যান্ডকে হারিয়ে সীমিত ওভারের ক্রিকেটে সপ্তমবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মহিলারা

ভারী বৃষ্টির পূর্বাভাস, আগামিকাল স্কুল-কলেজে ছুটির ঘোষণা

কালীঘাটে মমতার বাড়ির সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী , ব্যারিকেড দিয়ে ঘেরা হল এলাকা

জন্মদিন পালনের জন্য জোর করে বড় মায়ের মন্দির খুলিয়েছিলেন পার্থ ভৌমিক!

ইউরোপিয়ান ফাঁড়া কাটিয়ে জয়ের লক্ষ্যে ব্রাজিল, হাল ছাড়তে নারাজ নরওয়ে

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে গ্রেফতার ১, তদন্তে ছয় সদস্যের SIT গঠন

বাবার শেষকৃত্যে হাজির খামেনির তিন পুত্র, প্রাণঘাতী হামলার আশঙ্কায় গরহাজির মোজতবা

‘ডিমের পরিবর্তে এবার বাড়িতে ঢিল‌ পড়বে’, কাদের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ

দুর্যোগের মেঘ কাটলেও সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা থেকে দক্ষিণবঙ্গ

‘আটটি যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না’, ট্রাম্পের গলায় আক্ষেপের সুর

চিকিৎসার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালাল জেলবন্দি আসামি