যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, ধৃত তৃণমূল নেতা সহ ৫

Share:

নিজস্ব প্রতিনিধি: যুবককে পিটিয়ে খুনের অভিযোগ! পুলিশের হাতে গ্রেফতার তারকেশ্বরের সন্তোষপুর গ্রামের বুথ সভাপতি-সহ তৃণমূলের ৫ নেতা-কর্মী। জানা গিয়েছে, মৃত যুবকের নাম শিশির বেড়া। পুলিশ সূত্রে খবর, ভোটের কাজ করার সময়ে অভিযুক্তদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন শিশির। সেই সময়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। তার রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে রেখে পালান অভিযুক্তেরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশিরকে উদ্ধার করে নিয়ে যান স্থানীয় হাসপাতালে। পরে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

শুধু তাই নয়, তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকায় আগ্নেয়অস্ত্র সহ তিন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়। বিজেপি নেতাকে মারধরের ঘটনায় গ্রেফতার হয়েছে এক তৃণমূল কর্মী। তিনটি পৃথক ঘটনায় তারকেশ্বরে গ্রেফতার হয়েছে মোট ৯ জন তৃণমূল নেতা কর্মী। বুধবার (২০ মে) ধৃতদের চন্দননগর আদালতে পাঠায় তারকেশ্বর থানার পুলিশ।

আরও পড়ুন-কাঁচরাপাড়া-হালিশহর পুরসভায় তৃণমূলের ভাঙন প্রকাশ্যে, ইস্তফা দিলেন ১৫ জন কাউন্সিলর

এদিন তারকেশ্বর থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শৈলজা দাস। তিনি বলেন, গত ১৩ ই ফেব্রুয়ারি তারকেশ্বরের তেঘড়ি এলাকায় শিশির বেড়া নামে এক ব্যক্তি খুন হন। এই খুনে জড়ির ছিলেন এলাকার বেশ কয়েকজন তৃণমূল কর্মী। গতকাল অর্থাৎ মঙ্গলবার (১৯ মে) তাদের গ্রেফতার করা হয়। অন্যদিকে গতকাল রাতে তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকায় আগ্নেয়অস্ত্র সহ তিন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাদের উদ্দেশ্য কি ছিল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি, একই দিনে তারকেশ্বরের তালপুর এলাকায় এক বিজেপি নেতাকে মারধরের ঘটনায় এক তৃণমূল কর্মী কে গ্রেফতার করে তারকেশ্বর থানার পুলিশ।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর