৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নির্বিঘ্নে সেরে ফেলতে এদিন থেকেই মোতায়েন করা হচ্ছে ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১০ জুলাই রাজ্যের(Bengal) ৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন(4 Assembly Seats Bye Election) অনুষ্ঠিত হতের চলেছে। যে ৪ বিধানসভা কেন্দ্রে এই উপনির্বাচন হবে সেই কেন্দ্রগুলি হল উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ(Raiganj), দক্ষিণবঙ্গের নদিয়া জেলার রানাঘাট দক্ষিণ(Ranaghat Dakshin), উত্তর ২৪ পরগনা জেলার বাগদা(Bagda) এবং কলকাতার মানিকতলা(Maniktala)। এই ৪ কেন্দ্রের উপনির্বাচন নির্বিঘ্নে সেরে ফেলতে এদিন থেকেই মোতায়েন করা হচ্ছে ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী(Central Force)। এদিন অর্থাৎ বুধবার সকাল থেকেই ৪ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় রুট মার্চ করবে বাহিনী। নির্বাচন পরবর্তী হিংসার কারণে আদালতের নির্দেশে রাজ্যে এখন মোতায়েন রয়েছে ৪০০ কোম্পানি বাহিনী। বিধানসভা উপনির্বাচনের জন্য আলাদা করে ওই ৫৫ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে বলে জানা যাচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের মোট ভোটার ২ লক্ষ ৬ হাজার ৭৮০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪ হাজার ২৬৯ জন। মহিলা ভোটার ১ লক্ষ ২ হাজার ৪৭৪ জন। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৯১ হাজার ৭৮৩ জন। এখানে পুরুষ ভোটার ১ লক্ষ ৪৮ হাজার ৮২৮। মহিলা ভোটার রয়েছেন ১ লক্ষ ৪২ হাজার ৯৫২। বাগদা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৮৫ হাজার ৫০৯। পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যা যথাক্রমে ১ লক্ষ ৪৭ হাজার ২৫৪ এবং ১ লক্ষ ৩৮ হাজার ২৪২। এছাড়াও মানিকতলা বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ লক্ষ ১০ হাজার ৪১০। এরমধ্যে পুরুষ ১ লক্ষ ৮ হাজার ৪০১ এবং মহিলা ভোটার রয়েছেন ১ লক্ষ ২ হাজার ১।

রাজনৈতিক ভাবে এই উপনির্বাচনের গুরুত্ব এখানেই যে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা বিজেপি(BJP) ধরে রাখতে পারে কিনা, সেটাই দেখার। একুশের বিধানসভা নির্বাচনের এই ৩ কেন্দ্রে জিতেছিল বিজেপি। কিন্তু পরে এই ৩ কেন্দ্রের বিধায়কেরা চলে আসেন তৃণমূল। তাঁরাই আবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে শাসক শিবিরের প্রার্থী হন কিছুদিন আগে হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে। কিন্তু ৩জনই হারেন। সেই ৩জনের মধ্যে ২ জন এবার উপনির্বাচনে আবারও প্রার্থী হয়েছেন। এই ৩ আসনেই লোকসভা নির্বাচনে এগিয়ে রয়েছে বিজেপি। মানিকতলা অবশ্য একুশের ভোটে তৃণমূলের দখলে গিয়েছিল, চব্বিশের লোকসভা ভোটেও তৃণমূল(TMC) এই কেন্দ্রে এগিয়ে রয়েছে। দেখার বিষয় উপনির্বাচনে বিজেপি ৩ আসনে জয়ী হয় নাকি ৪টি আসনই তৃণমূলের দখলে চলে যায়।

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের