রবিবার দিল্লি সফর রাজ্যপালের

দিল্লি সফরে গিয়ে বঙ্গভবনে থাকবেন রাজ্যপাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি দিল্লি সফর করেছিলেন রাজ্যপাল (GOVERNOR) সিভি আনন্দ বোস। আবারও দিল্লি সফরে যাচ্ছেন রাজ্যপাল। জানা গিয়েছে, আগামী পরশু দিল্লি গিয়ে সোমবারেই ফিরে আসবেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন বাংলার রাজ্যপাল। এর আগে গত ২৬ জানুয়ারি ‘হাতেখড়ি’ অনুষ্ঠানের পরে ২৭ জানুয়ারি দিল্লি গিয়েছিলেন তিনি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তাঁর সঙ্গে দেখা করার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে সেই সাক্ষাৎ হয়নি। তাই আবারও রবিবার দিল্লি সফরে যাচ্ছেন রাজ্যপাল। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন তিনি। ফিরে আসবেন তার পরেরদিনই।

জানা গিয়েছে, দিল্লি সফরে গিয়ে বঙ্গভবনে থাকবেন রাজ্যপাল। এর আগে ২৭ জানুয়ারি দিল্লি সফরে গিয়ে চাণক্যপুরীর বঙ্গভবন থেকে বেরিয়ে তিনি গিয়েছিলেন এক বাঙালি স্কুলে। ওই স্কুলের নাম রাইসিনা বঙ্গীয় বিদ্যালয়। এই স্কুল এসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল। অবশ্য ভার্চুয়ালি ভাবে। স্কুলের ২০০ পড়ুয়ার সঙ্গে সরাসরি কথাও বলেন বঙ্গের রাজ্যপাল। এরপরে পশ্চিমবঙ্গে ফিরে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে মন্দির ও সংলগ্ন এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল। সঙ্গে ছিল তাঁর পরিবার।

পুজো দেওয়ার পর মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন বাংলার সাংবিধানিক প্রধান। রাজ্যপালকে মন্দির চত্বরে অভিনন্দন জানান ভক্তরা। ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে রাজ্যপাল অভিভূত বলে জানান দক্ষিণেশ্বর মন্দিরের কুশল চৌধুরী। তিনি বলেন, ‘রাজ্যপাল একতা যাত্রার কথা  ঘোষণা করেছেন। গঙ্গা দিয়ে তিনি যাত্রা করবেন। গঙ্গার দু’পাশের জনপদগুলির মানুষের সঙ্গে তিনি সম্পৃক্ত হবেন’।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা