বেলডাঙাকাণ্ডে পুলিশ এসকর্টে অভিযুক্তদের আনা হল NIA আদালতে

Share:

নিজস্ব প্রতিনিধি : বেলডাঙা কাণ্ডে ধৃত ৭জনকে পুলিশ এসকর্ট দিয়ে নিয়ে আসা হল কলকাতার NIA আদালতে। বৃহস্পতিবার এসকর্ট করে নিয়ে এল মুর্শিদাবাদ জেলা পুলিশ। বহরমপুর জেল থেকে তাদের সাতসকালেই নিয়ে আসা হয়েছে। এদের সকলকে সশরীরে আদালতে হাজির করা হবে। সাত অভিযুক্তকে NIA আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারক সুকুমার রায়। সেইমতো তাদের নিয়ে আসা হয়েছে।

বেলডাঙা অশান্তি নিয়ে আসরে নেমেছে এনআইএ। তাদের অভিযোগ, কেস ডাইরি দিচ্ছে না পুলিশ।  কলকাতা হাইকোর্টে গিয়েছে এনআইএ। প্রধান বিচারপতির বেঞ্চের দ্বারস্থ হয়েছেন এনআইএ আইনজীবী।  বেলডাঙ্গা অশান্তির ঘটনায় আগেই হস্তক্ষেপ করতে চায়নি সুপ্রিম কোর্ট। স্পষ্ট জানিয়ে দিয়েছিল এআইএ তদন্ত চালাতে পারবে। কিন্তু কেস ডায়রি হাতে না পাওয়ায় হাইকোর্টে গিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। ২৬ ফেব্রুয়ারির মধ্যেই কেস ডায়েরী হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতার বিচার ভবন থেকে।

উল্লেখ্য, এর আগে তিনবার চেষ্টা করেও অভিযুক্তদের বহরমপুর থেকে কলকাতার কোর্টের পেশ করতে পারেনি এনআইএ। অবশেষে উপযুক্তদের এসকর্ট করে বৃহস্পতিবার আদালতে হাজির করেছে পুলিশ। হাত অভিযুক্ত কে হেফাজতে চাইছে তদন্তকারীরা। এনআইএ আগে অভিযোগ জানিয়েছিল, তিনবার অভিযুক্তদের আদালতে সশরীরে পেশ করার নির্দেশ দিয়েছিলেন এন আই ই কোর্টের বিচারক। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে এসকর্টে সাহায্য না করার অভিযোগ তোলা হয়েছিল জেলা পুলিশের বিরুদ্ধে। কিন্তু কলকাতা হাইকোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা করতে হবে। সেই কারণে এই দিন অবশেষে এসকর্ট করে সাতজন অভিযুক্তকে নিয়ে আসা হয়েছে কলকাতায়। অভিযুক্তদের বেশ কয়েকদিন নিজেদের হেফাজতে চাইছে এনআইএ।

মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যু হয়েছিল ঝাড়খণ্ডে। সেই ঘটনাকে নিয়ে অশান্ত হয়ে উঠেছিল বেলডাঙা। ১৬ জানুয়ারি দেহ এসে পৌঁছতেই সাধারণ মানুষ প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছিল। অভিযোগ উঠেছিল বাঙালি হওয়ার কারণে বাংলাদেশের সন্দেহে তাকে হত্যা করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে ঝাড়খন্ড। তাই আর জ্বালিয়ে বিক্ষোভ থেকে শুরু করে প্রতিবাদের সোচ্চার হয়ে উঠেছিলেন তাঁরা। এই ঘটনায় ৩১ জনকে গ্রেফতার করা হয়। 

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের