মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল লালগোলা হোল্ডিং সেন্টারে

Share:

নিজস্ব প্রতিনিধি, জলঙ্গি: ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল জলঙ্গি থানার পুলিশ।মুর্শিদাবাদের জলঙ্গি থানার বিদুপুর এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালায় পুলিশ।সেই অভিযানে ৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর ধৃতদের সকলেরই বাড়ি দৌলতপুর থানা এলাকার কুষ্টিয়া জেলায়। ধৃতদের লালগোলার হোল্ডিং সেন্টারে(Lalgola Holding Center) পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।এর আগে নতুন সরকারের কড়া নির্দেশের পরই মুর্শিদাবাদে ধরা পড়েছে ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী।

পাঠানো হয় লালগোলার হোল্ডিং সেন্টারে।নবান্নের(Nabanna) নতুন নির্দেশিকা জারির ২৪ ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদে ধরা পড়ে ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী। রানিতলা থানা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করে পুলিশ। ধৃতদের নাম মহম্মদ সেলিম, মহম্মদ রুবেল ও শরিফুল ইসলাম। পুলিশ সূত্রে খবর, ভারতে থাকার কোনও বৈধ নথি তাদের কাছে মেলেনি।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নতুন গাইডলাইন অনুযায়ী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের লালগোলার বিশেষ হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে।

এর আগে সাধারণত অনুপ্রবেশকারীদের জেলে পাঠানো হলেও এবার নবান্নের নির্দেশ মেনে নেওয়া হল ভিন্ন পদক্ষেপ। ঘটনায় প্রশাসনিক মহলে তৎপরতা আরও বেড়েছে। আর তিনজন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হওয়ার পরেই আবার মঙ্গলবার ভোররাতে জলঙ্গি(Jalangi) থেকে সাতজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের প্রশাসনিক মহলে।মালদা ও মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশী অনুপ্রবেশকারীদের রুখতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। অপরদিকে বাংলাদেশ সীমান্তে ২১ কিলোমিটার যে অরক্ষিত জমি রয়েছে সেখানে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য সমস্ত কম প্রক্রিয়ার জোর কদমে এগিয়ে নিয়ে যাচ্ছে বিএসএফ।

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়