নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে ঘাতক গাড়ির ধাক্কায় জখম ৭

Share:

নিজস্ব প্রতিনিধি : নিউটাউনে শনিবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। এদিন সকালে ইকোপার্ক ৪ নম্বর গেটের সামনে দুর্ঘটনাটি ঘটে। এরজেরে গুরুতর জখম ৭ জন। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি বিশ্ব বাংলা গেটের থেকে আকাঙ্খা মোরের দিকে যাওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটে। সাতসকালে নিউটাউনে দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, শনিবার সকালে গাড়িটি বিশ্ব বাংলা গেটের থেকে আকাঙ্খা মোরের দিকে যাচ্ছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। রাস্তাতে ইকোপার্কের ৪ নম্বর গেটের কাছে একটি বাইক সহ পর পর ৬ জনকে ধাক্কা মারে। এরপরে ডিভাইডারে ধাক্কা মেরে গাড়িটি পাশের অ্যাপ্রোচ রোডে চলে আসে। গাড়িটি প্রথম থেকেই নিয়ন্ত্রণ হারিয়েছিল বলে জানা যাচ্ছে। এই দুর্ঘটনার পর গুরুতর আহত হয়েছেন ৭ জন। গাড়িটির চালক নিজেও গুরুতরভাবে আহত হন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চালকসহ গাড়িটিকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসস্টপের কাছে কয়েকজন দাঁড়িয়েছিলেন। প্রথমে গাড়িটি একটি বাইকে ধআক্কা মারে। এরপর আরও ৬ জনকে ধাক্কা মারে গাড়িটি। সঙ্গে সঙ্গে ঘটানাস্থলে ছুটে যায় স্থানীয়রা। গুরুতর জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। গাড়ি চালকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। গাড়ি থেকে বেরিয়ে তিনি ফুটপাতে বসেছিলেন। ঘাতক গাড়িটিকেও আটক করা হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটলা জানার চেষ্টা করছে পুলিশ। ঘাতক গাড়িটি পরীক্ষা করে দেখা হচ্ছে। গাড়িটিতে কোনও যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা, চালকের কোনও দোষ ছিল কিনা সবটাই জানার চেষ্টা চলছে।

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?