নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই রাজ্যের দুই হেভিওয়েট বিধানসভা আসনে ভোটগ্রহণ। একটি মুর্শিদাবাদের রেজিনগর ও অপরটি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। সেই দুই আসনে ভোট নির্বিঘ্নে করাতে তৎপর নির্বাচন কমিশন। তাই রাজ্য পুলিশ নয়। উপনির্বাচনেও কমিশন ভরসা রাখছে কেন্দ্রীয় বাহিনীর উপর। ছাব্বিশের বিধানসভা ভোট ও গণনাপর্ব মিটেছে রক্তপাতহীন। বলা যায়, এই প্রথম পশ্চিমবঙ্গে কোনও ভোটে মৃত্যু বা হিংসার দৃশ্য দেখেনি বাংলা। তাই সেই ট্রেন্ডই বজায় রাখতে চাইছে কমিশন। উপনির্বাচনেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

কমিশন সূত্রে খবর, আগামিকাল, মঙ্গলবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মোট ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে দুই কেন্দ্রের জন্য। এর মধ্যে রেজিনগরে মোতায়েন করা হবে ৩৪ কোম্পানি ও নন্দীগ্রামে মোতায়েন করা হবে ৩৭ কোম্পানি বাহিনী। রেজিনগরে থাকছে মোট ২৮২টি বুথ, নন্দীগ্রামে থাকছে ৩১৫টি। নন্দীগ্রামে পুরুষ ভোটারের সংখ্যা ১,৩৮,৯৫৫, মহিলা ভোটারের সংখ্যা ১,২৭,৪৬৩। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১। রেজিনগরে পুরুষ ভোটারের সংখ্যা ১,৩৫,০১৪, মহিলা ভোটারের সংখ্যা ১,২২,৬৩৮, তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৫। আগামী ৯ অক্টোবর দুই বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফল।

আরও পডুন: গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুই কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। একটি ভবানীপুর অপরটি নন্দীগ্রাম। দুটি আসনেই বিপুল ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন তিনি। কিন্তু শপথ গ্রহণের সময়ে একটি আসন ছাড়তে হয় তাঁকে। নিয়ম অনুযায়ী কোনও এক কেন্দ্রের বিধায়ক থাকতে হয়। তাই ভবানীপুর রেখে নিজের গড় নন্দীগ্রাম ছেড়ে দেন শুভেন্দু। অপরদিকে রেজিনগর ও নওদা এই দুটি আসনে ভোটে দাঁড়ান হুমায়ুন কবীর। দুটিতেই জয়ী হন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান। কিন্তু তাঁকেও একটি আসনে বিধায়ক পদে থাকতে হত। তাই রেজিনগর ছেড়ে দেন হুমায়ুন। এবার সেই আসনেই নিয়ম মেনে ছয় মাসের মধ্যে উপনির্বাচন করাচ্ছে কমিশন।

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

১৯৭ টাকায় ৩৫ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, জিও-এয়ারটেলের চেয়েও বেশি সুবিধা

৪ দিন পরই পথ বদলাবে শনি, ১২২ দিন সুসময় ৫ রাশির জাতকদের

২১ হাজার টাকা ছাড়ে মিলছে ৭০০০mAh ব্যাটারির OPPO K14 Lite

পুরানো মোবাইলের ক্যামেরার কেজি আড়াই লক্ষ? আসল তথ্য জেনে নিন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

ধারালো অস্ত্র-শাবল হাতে গ্রামে তাণ্ডব, মানসিক ভারসাম্যহীন যুবকের হামলায় নিহত ১, আহত ১০

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’