SIR শুনানিতে ডিউটি করতে রাজি নন, ৭৭৮ জন মাইক্রো অবজারর্ভারকে শোকজ করল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআরের শুনানির কাজে যোগ দিতে চান না এরকম মাইক্রো অবজারর্ভারদের সংখ্যা ৭৭৮ জনের মত। তাদের শোকজ করেছে কমিশন। জবাব না দিলে সাসপেন্ড করা হবে। প্রশিক্ষণে তারা যোগ দেননি বা ডিউটি পাওয়ার পর তারা কোন যোগাযোগ করেন নি। শুনানি পর্বে কাজ করতে চাইছেন না মাইক্রো অবজারর্ভাররা(Micro Observer)। কেউ বলছেন অসুস্থ। কেউ আবার বলছেন তার বিয়ে রয়েছে সেই সময়। কারোর আবার অভিযোগ বাড়ি থেকে অনেক দূরে শুনানি কেন্দ্রে ডিউটি দেওয়া হয়েছে। কেউ আবার এমন কাজ পেয়েছেন যা করতে তিনি শারীরিকভাবে সক্ষম নন। ঝাড়গাম থেকে কলকাতাতে স্ত্রী ও সন্তানকে নিয়ে শুক্রবার কমিশনের দফতরে এসেছিলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় কর্মরত সুব্রত কুমার পাল(Subrata Kumar Pal)। তার বক্তব্য ইতিমধ্যে তার স্ট্রোক হয়েছে। তখন থেকে তিনি দুই চোখে ভালো দেখতে পান না। ঠিকমতো কথা বলতে পারেন না।

উত্তর দিনাজপুরের ইসলামপুরে এসআইআরের শুনানির জন্য তাকে ডিউটি দেওয়া হয়েছে। এই কাজ তার পক্ষে করা সম্ভব নয়। তিনি পরিবার নিয়ে এসে চিকিৎসার জন্য কলকাতায় এসে এই ডিউটির কথা জানতে পেরে সিইও দফতরে যান। তার স্ত্রীর বক্তব্য আমার স্বামী পুরোপুরি অক্ষম। ডিউটি করার ক্ষমতা তার নেই। আমার স্বামীকে এই ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হোক। কাতর আবেদন ওই কেন্দ্রীয় কর্মচারীর স্ত্রী’র। অমর্ত্য বসু(Amayto Basu) অপর এক কেন্দ্রীয় সরকারি কর্মচারী। ২৫ শে জানুয়ারি তার বিয়ে ।তারপর মধুচন্দ্রিমার পরিকল্পনা রয়েছে। কিন্তু এসআইআর শুনানি চলবে দেড় মাস ধরে। ডিউটি করতে হলে ওই সমস্ত পরিকল্পনা তাকে বাতিল করতে হবে। কমিশনের কাছে তার দাবি বিয়ের জন্য ওই সময় তাকে ছুটি নিতেই হবে। তা যদি সম্ভব না হয় তবে তাকে এই ডিউটি থেকে অব্যাহতি দিতে হবে। অপর এক কেন্দ্রীয় কর্মচারীর অভিযোগ তার বাড়ি কলকাতার রুবির কাছে। তাকে ডিউটি দেওয়া হয়েছে জলপাইগুড়িতে। সেখানে গিয়ে মাঝখানেক ধরে থেকে তার পক্ষে ডিউটি করা সম্ভব নয়। কমিশন যদিও দাবি করেছেন বেশিরভাগ মাইক্রো অবজারর্ভারদের এই কাজে যুক্ত হতে পেরে খুশি হয়েছেন।

কয়েকজনের এই নানা ধরনের অসুবিধা আছে। কমিশন যাদের অসুবিধা আছে এবং সমস্যা আছে তাদের আবেদনগুলি গ্রহণ করেছে। সেগুলো খতিয়ে দেখা হবে। কাজে যোগ দিতে চান না এরকম সংখ্যা ৭৭৮ জনের মত। তাদের কমিশন শোকজ করেছে বলা হয়েছে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে। সন্তোষজনক জবাব না পেলে সাসপেন্ড করা হবে। কমিশন এর দায়ভার নিতে নারাজ। এই দায় কেন্দ্রীয় সংস্থার এইচ আর দে’র এমনটাই বলা হচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর(SIR) পর্বের শুনানি শনিবার থেকে শুরু হবে। কিন্তু শুক্রবার পর্যন্ত মাইক্রো অবজারর্ভারদের সমস্যার জট পুরোপুরি কাটেনি। শুনানি পর্বে নজরদারির জন্য প্রায় ৪৬০০ কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে মাইক্রো অবজারর্ভার হিসেবে নিয়োগ করা হয়েছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে ১১ জন করে মাইক্রো অবজারর্ভার থাকবেন।

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের