চাকরি বাতিল একই স্কুলের ৮ শিক্ষকের, মাথায় হাত

Share:

নিজস্ব প্রতিনিধি : সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে ২০১৬-র প্যানেল। যার জেরে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক। তারমধ্যে রয়েছেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাইস্কুলের ৮ জন। একসঙ্গে তাঁদের চাকরি বাতিল হওয়ায় মাথায় হাত পড়েছে। কী করবেন তাঁরা? ভেবে পাচ্ছেন না। একটা রায় জীবনটাকে ওলটপালট করে দিল।

বাতিল হওয়া প্রায় ২৬ হাজারের মধ্যে রয়েছেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাইস্কুলের ৮ শিক্ষক। একসঙ্গে চাকরি গেল ওই ৮জনরে। তারমধ্যে ৭ জন শিক্ষিকা, ১জন শিক্ষক। এই অবস্থায় স্কুল চালানো সম্ভব  নয় বলে জানিয়ে দিলো স্কুলের প্রধানশিক্ষক। স্কুলে বর্তমানে ৩৩ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। তারমধ্যে আট জনের ওপর কোপ পড়লে স্কুল কিভাবে চলবে তা নিয়ে চিন্তায় স্কুলের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক। জানা গিয়েছে, নেপালি পাড়া হিন্দি হাইস্কুলে চার হাজার দুশো জন ছাত্র ছাত্রী রয়েছে।

একসঙ্গে ৮জনের চাকরি চলে যাওয়ায় সমস্যায় পড়েছেন স্কুল কর্তৃপক্ষ। কীভাবে সামাল দেবেন বুঝতে পারছেন না। স্কুলের শিক্ষাপদ্ধতি ভেঙে পড়বে বলে ভয় পাচ্ছেন। ২৫জন শিক্ষককে দিয়ে বিপুল পরিমাণ পড়ুয়াদের সামলানো কতটা সম্ভব হবে তা বুঝতে পারছেন না। স্কুলের প্রধানশিক্ষক অনুরোধ করেছেন, যাঁরা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাঁদের ফিরিয়ে আনা হোক।

বৃহস্পতিবার সকাল থেকে সকলের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। কী হবে ২৬ হাজারের ভাগ্য, তা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। এইসবের মধ্যেই শীর্ষ আদালত জানিয়ে দেয় ২০১৬-র পুরো প্যানেলই বাতিল করা হচ্ছে। কারা যোগ্য, কারাই বা অযোগ্য তা নির্দিষ্ট করা সম্ভব হচ্ছে না। তাই পুরো প্যানেলই বাতিল। খবরটি প্রকাশ হতেই মাথায় আকাশ ভেঙে পড়েছে চাকরিহারাদের।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি