প্রতিবেশী দাদুর যৌন লালসার শিকার ৮ বছরের নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত

প্রকাশ্য দিবালোকে ফের নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনা নিউ ব্যারাকপুরে। অভিযোগ প্রতিবেশী বৃদ্ধর বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্য দিবালোকে ফের নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনা নিউ ব্যারাকপুরে। অভিযোগ প্রতিবেশী বৃদ্ধর বিরুদ্ধে। তবে ঘটনাটি ঘটেছিল, চলতি মাসের ৫ তারিখে। জানা গিয়েছে, নাবালিকার বয়স ৮ বছর ৪ মাস। ঘটনার দিন তাঁর দিদা গিয়েছিল হাসপাতালে। আর সে যখন মামাবাড়ি থেকে ফিরছিল। ঠিক তখনই পাড়ার একজন দাদু তাঁকে ডাকে। সেও নিষ্পাপ মন নিয়ে দাদুর ডাকে সাড়া দেয়।

তখনই অভিযুক্ত বৃদ্ধ মেয়েটিকে একা পেয়ে তাঁর নানা অনুপযুক্ত জায়গায় হাত বোলায়। যাতে অস্বস্তি বোধ করছিল নাবালিকা। ঠিক সেই সময়ে তাঁর দাদা চলে আসায় বৃদ্ধ পালিয়ে যায়। এরপর মেয়েটিকে তাঁর দাদা বাড়িতে নিয়ে গিয়ে খুব মেরেছে। মেয়েটির শরীরে মারধরের চিহ্ন আছে। অভিযুক্তর বাড়ি পাশেই। আসলে নাবালিকার বাবা-মা নেই। ১ বছর বয়স থেকে তাঁর দিদার কাছে মানুষ। কিন্তু মেয়েটির পালিতা দিদা এই বিষয়ে পাড়ার পার্টি অফিসকে জানানো হয়েছিল। এলাকার মাতব্বরকে জানিয়েছিলেন।

কিন্তু কেউই উপযুক্ত পদক্ষেপ নেয়নি। উল্টে মেয়েটিকে নিয়ে সারাদিন টিটকারি কাটছেন না তাঁরা। বিষয়টি অভিযুক্ত বৃদ্ধর পরিবারের নজরে পড়তেই তাঁরা স্থানীয়ভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করে, যাতে পরবর্তী সময়ে ওই বৃদ্ধের বিরুদ্ধে মেয়েটির দিদা যাতে কোনরকম ব্যবস্থা না নিতে পারে। অবশেষে নির্যাতিতা নাবালিকার পরিবারের সদস্যরা কোনও বিচার না পেয়ে বৃহস্পতিবার দুপুরে নিউ বারাকপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মনিন্দ্র রায় নামে ৭০ বছরের ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে নিউ বারাকপুর থানার পুলিশ। আগামিকাল তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। অভিযুক্তের শাস্তির দাবি তুলেছেন নাবালিকার দিদা।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?