Loading live market data...
Loading active stocks...
Connecting...

দিঘায় ফের কাঁকড়া খেয়ে মৃত্যু! বেড়াতে গিয়ে প্রাণ গেল বীরভূমের তরুণীর

ঋত্বিকা ভগত (১৮) পরিবারের সকলের সঙ্গে বৃহস্পতিবার দিঘায় বড়দিনের ছুটি কাটাতে এসেছিলেন। সৈকত শহরে আনন্দেও মেতে উঠেছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: চলতি বছরের শুরুর দিকে দিঘায় বেড়াতে এসে কাঁকড়ার পদ খেয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছিল। যা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। ফের একবার সেই একই ঘটনার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুরের সৈকত শহর দিঘা। সৈকত শহরে এসে কাঁকড়া খেয়েছিলেন ১৮ বছরের এক তরুণী। তার পরই শ্বাসকষ্ট শুরু হয়েছিল তাঁর। এরপর হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি প্রাণ।

বীরভূমের রামপুরহাটের হাটতলার বাসিন্দা ঋত্বিকা ভগত (১৮) পরিবারের সকলের সঙ্গে বৃহস্পতিবার দিঘায় বড়দিনের ছুটি কাটাতে এসেছিলেন। সৈকত শহরে আনন্দেও মেতে উঠেছিলেন অন্যান্য পর্যটকদের মতো। কিন্তু ঘুরতে এসে কাঁকড়া খাওয়াই কাল হল তাঁর। পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতেই একটি হোটেলে সামান্য কাঁকড়া খেয়েছিল ওই তরুণী। শুক্রবার ভোর থেকে আচমকা শ্বাসকষ্ট শুরু হয় ঋত্বিকার। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই বেলার দিকে তাঁর মৃত্যু হয়।

চিকিৎসকদের অনুমান, অ্যালার্জির কারণেই এই মৃত্যু। পরিবারও তা মেনে নিয়েছে, এক প্রতিবেশীর বক্তব্য, ঋত্বিকার বরাবরই অ্যালার্জির সমস্যা ছিল। চিকিৎসাও চলছিল। তবে ঘুরতে গিয়ে এক তরতাজা তরুণী এভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ল সেটা মেনে নিতে পারছেন না দিঘায় ঘুরতে আসা পর্যটকরা। প্রসঙ্গত, চলতি বছরেই কলকাতার বেহালার ২২ বছরের যুবক সৌম্যদীপ শিকদারের মৃত্যু হয়েছিল কাঁকড়ার পদ খাওয়ার পর।

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি