বোলপুরে ২ টাকার হাট, পুজোর আগে ব্যাগ ভর্তি জামাকাপড় কিনলেন আদিবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: পুজো মানেই নতুন জামা, লাগাম ছাড়া আনন্দ। সেই আনন্দই আরও বেশি করে ছড়িয়ে দিলেন বোলপুরের বুদ্ধিশ্বর মণ্ডল। তাঁর নেওয়া একটি পদক্ষেপই হাসি ফোটাল শতাধিক মানুষের মুখে। বোলপুর সংলগ্ন নীলডাঙা গ্রামে জামাকাপড়ের হাট বসান বুদ্ধিশ্বর মণ্ডল। সেখানেই মাত্র ২ টাকায় নিজেদের পছন্দের জামাকাপড় কিনেছেন ওই গ্রামের প্রায় ৩০০ জন মানুষ। শুধু জামা নয় সেই সঙ্গেই দেওয়া হয়েছে একটি করে ডিটারজেন্ট পাউডারের প্যাকেট।

জানা গিয়েছে, বুদ্ধিশ্বর মণ্ডল বোলপুরের থানার অন্তর্গত কাসিম বাজারের বাসিন্দা। তিনি পেশায় মার্শাল আর্ট প্রশিক্ষক। আত্মরক্ষার পাঠ হিসেবে তিনি বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে শতাধিক ছেলে-মেয়েদের তাইকোন্ডো শেখান। সেই সঙ্গেই তিনি সংগ্রহ করেন পুরানো জামাকাপড়। সংগ্রহ করা সেই জামাকাপড় দিয়ে বিগত দু’বছর ধরে দু’টাকার জামাকাপড়ের হাটের আয়োজন করছেন বুদ্ধিশ্বর। তাঁর এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। হোক না পুরানো, তবুও তো এই পোশাক হাসি ফোটাবে কিছু মানুষের মুখে।

বোলপুরের বিভিন্ন আদিবাসী অধ্যুষিত গ্রামে বছরে তিন থেকে চারবার বসে এই ২ টাকার হাট। ছাত্রছাত্রী থেকে শুরু করে অসংখ্য গ্রামবাসী মানবিক এই উদ্যোগে সামিল হতে এগিয়ে এসেছেন। বুদ্ধিশ্বর মণ্ডলে কথায়, তিনি চাইলেই বিনামূল্যে এই পোশাক বিলি করতে পারতেন কিন্তু গ্রামবাসীরা সেটাকে দান ভাবতেন। তাই গ্রামবাসীরা যাতে এটা ভাবেন তাঁরা নিজেদের রোজগারেই কিনেছেন পোশাক তাই এই উদ্যোগ। নিজের উপার্জনে কেনা জিনিসের আলাদাই মূল্য থাকে বলে জানিয়েছেন বুদ্ধিশ্বর। এই জামা-কাপড়গুলি ভালো করে ধুয়ে পরার জন্য একটি করে ডিটারজেন্ট পাউডার দিয়েছেন বলেই জানান। ১,২০০টি জামাকাপড় বিতরণ করা হয়েছে। বুদ্ধিশ্বর মণ্ডল বলেন, ‘আমি অভাব অনটনের মধ্যেই বড়ো হয়েছি। পুরোনো জামাকাপড় পরেই বড় হয়েছি। সেই অভিজ্ঞতা থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম একটি হাট বসানোর।”

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা