ভগবানপুরে খুন বিজেপি কর্মী! গোষ্ঠীকোন্দলের ছায়া

বিজেপির অভিযোগ, তৃণমূলের গুণ্ডারাই তাঁকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে কুপিয়ে খুন করেছ। আর এই খুনের ঘটনায় জড়িত স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের ইশারাতেই এই ঘটনা ঘটেছে। যদিও তৃণমূল যেমন এই অভিযোগ খণ্ডন করেছে তেমনি পুলিশও এই ঘটনার পিছনে বিজেপির গোষ্ঠীকোন্দল থাকতে পারে বলেই মনে করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনি রাতে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। রবি সকালে নদীর ধারে মিললো তাঁর ক্ষতবিক্ষত দেহ। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-১ ব্লকের মহম্মদপুর এলাকায় এক বিজেপি কর্মীর মৃত্যুতে এলাকায় ছড়িয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। বিজেপির অভিযোগ, তৃণমূলের গুণ্ডারাই তাঁকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে কুপিয়ে খুন করেছ। আর এই খুনের ঘটনায় জড়িত স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের ইশারাতেই এই ঘটনা ঘটেছে। যদিও তৃণমূল যেমন এই অভিযোগ খণ্ডন করেছে তেমনি পুলিশও এই ঘটনার পিছনে বিজেপির গোষ্ঠীকোন্দল থাকতে পারে বলেই মনে করছে। তবে মৃত বিজেপি কর্মীর পরিবারের তরফে পুলিশের কাছে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি।

জানা গিয়েছে, শনিবার রাতে শম্ভু মাইতি নামে ওই বিজেপি কর্মীকে তাঁর বাড়ির কাছ থেকেই কয়েকজন দুষ্কৃতী তুলে নিয়ে যায়। সারা রাত খুঁকেও তাঁর কোনও সন্ধান মেলেনি। রবিবার সকালে এলাকারই কেলেঘাই নদীর তীরে তাঁর ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে প্রথমে মারধর আর তারপর কুপিয়ে খুন করা হয়েছে ওই বিজেপি কর্মীকে। শম্ভু মাইতি এলাকারই শক্তিকেন্দ্রের যুব নেতা ছিলেন। এই ঘটনায় এক বিজেপি কর্মী জানান, ‘গতকাল রাত দশটা নাগাদ রাস্তা থেকে ওকে তুলে নিয়ে যায় কয়েকজন। এরপর নদীর পাড়ে মারধর করে। সকালে বডি পেলাম। এর আগেও একবার ওকে তুলে নিয়ে গিয়েছিল। আসলে এলাকাবাসীর পাশে ছিল শম্ভু। তাই একপ্রকার সরিয়ে দেওয়া হল তাঁকে।’   

গেরুয়া শিবিরের দাবি, এই ঘটনার নেপথ্যে ঘাসফুল শিবিরের যোগসাজশ রয়েছে। যদিও জেলা তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, গ্রাম্য বিবাদ থেকে খুন হয়েছেন ওই বিজেপি নেতা। ভগবানপুর থানার পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। পুলিশের অনুমান ঘটনার সঙ্গে বিজেপির গোষ্ঠীকোন্দলের সম্ভাবনা থাকতে পারে।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…