SIR-এর ফর্ম বিলি করতে বেরিয়ে ব্রেন স্ট্রোকে মৃত্যু BLO-এর

এবার প্রাণ গেল এক বুথ লেভেল অফিসার (BLO)-এর। কাজের চাপে ব্রেনস্ট্রোক হয়ে BLO-র মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তাঁর পরিবার। ঘটনাটি ঘটেছে, পূর্ব বর্ধমানের মেমারিতে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলা জুড়ে শুরু হয়ে গিয়েছে SIR তথা বিশেষ নিবিড় ভোটার সংশোধনী। বাড়ি বাড়ি গিয়ে বিলি করা হচ্ছে ফর্ম। ২০০২ সালে ভোটার তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা সমস্যায় পড়তে পারেন। এই নিয়ে রাজ্যজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। আর SIR আতঙ্কে বলি হয়েছেন ১৫ জনের বেশি রাজ্যের মানুষ। এবার প্রাণ গেল এক বুথ লেভেল অফিসার (BLO)-এর। কাজের চাপে ব্রেনস্ট্রোক হয়ে BLO-র মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তাঁর পরিবার। ঘটনাটি ঘটেছে, পূর্ব বর্ধমানের মেমারিতে। মৃতার নাম নমিতা হাঁসদা। পেশায় তিনি অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন। জানা যায়, বর্ধমানের মেমারিতে SIR-এর এনিউমারেশন ফর্ম বিলি করতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন BLO।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অতিরিক্ত কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে দাবি পরিবারের। জানা গিয়েছে, তিনি মেমারি থানার অন্তর্গত চক বলরামপুরের ২৭৮ নম্বর বুথের বিএলও হিসাবে কাজ করছিলেন। শনিবার সন্ধ্যায় চক বলরামের বাঙাল পুকুর এলাকায় এনিউমারেশন ফর্ম বিলি করতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন অঙ্গনওয়াড়ি কর্মী নমিতা। হঠাৎই তাঁর ব্রেন স্ট্রোক হয়। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় কালনা মহকুমা হাসপাতালে। সেখানেই শনিবার রাতে মৃত্যু হয় তাঁর। মৃতার স্বামী মাধব হাঁসদা জানিয়েছেন, বিডিও অফিস থেকে প্রতিদিনই তাঁকে প্রচন্ড চাপ দেওয়া হয়েছে। প্রতিদিন রাত পর্যন্ত তাঁকে ফর্ম বিলি করতে পাঠানো হত। কিন্তু গতকাল সন্ধ্যা নাগাদ ফর্ম বিলির সময়েই তিনি অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত কাজের চাপেই নমিতার মৃত্যু হয়েছে বলে দাবি স্বামী।

তিনি আরও বলেন, ‘কাজের চাপে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন নমিতা। রোজ রোজ ওকে বলা হচ্ছিল, বেশি করে ফর্ম বিলি করতে! এ সব নিয়ে খুব চাপে ছিলেন তিনি। তাতেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।’ এই প্রসঙ্গে জেলাশাসক আয়েশা রানি জানিয়েছেন, ঘটনার খবর পেয়েই যাঁরা অসুস্থ, তাঁদের বিএলও ডিউটি থেকে বাদ দেওয়া হয়েছে। আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত এসআইআর সংক্রান্ত ‘এনুমারেশন ফর্ম’ বিলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ২০০২ সালের ভোটার তালিকাকে ‘সূচক’ ধরে এই কাজ শুরু করেছে কমিশন। ৯ ডিসেম্বর প্রাথমিক খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6