চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাতসকালে চাষ করতে গিয়ে আঁতকে উঠল কৃষকেরা! রক্তে ভেসে যাচ্ছে নির্জন খেত

নিজস্ব প্রতিনিধি : চাষের খেতের পাশে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ। শুক্রবার সাতসকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে নির্জন খেতের ধারে রাস্তার ওপরে গলা কাটা যুবকের দেহ দেখতে পাওয়া যায়। সাত সকালে চাষ করতে গিয়ে বিষয়টি নজরে আসে কৃষকদের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিং থানার অন্তর্গত নিকারিঘাটা পঞ্চায়েতের বাবলাতলা সংলগ্ন এলাকায়।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালে কৃষকরা মাঠে গিয়েছিল। সেখানেই চাষের জমির মাঝখান দিয়ে যাওয়ার রাস্তার তাঁদের নজরে আসে কিছু পড়ে রয়েছে। কাছে যেতেই চমকে ওঠেন তাঁরা। চারদিক ভেসে যাচ্ছে রক্তে। গলাকাটা অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন তাঁরা। চারদিকে বিস্তির্ণ জমি। আসেপাশএ কোনও জনবসতি নেই। এমন নির্জন জায়গায় দেহ উদ্ধারে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনভাবে নৃশংস খুন দেখে চাঞ্চল্য ছড়িয়েছে। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তারা এসে দেহ উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তি এলাকার কেউ নয়। তাঁকে দেখে কেউ চিনতে পারেনি। পুলিশের প্রাথমিক অনুমান, মৃত ব্যক্তির বয়স ৪০। অন্য কোথাও ওই ব্যক্তিকে খুন করে এখানে ফেলে যাওয়া হতে পারে। গোটা বিষয়টি জানতে তদন্ত শুরু করা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানতে ঘটনাস্থলের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাতে খোঁজ চালানো হচ্ছে। কে বা কারা তাঁকে খুন করে ঘটনাস্থলে ফেলে গিয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে। এলাকার মানুষকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। 

Published by:

Share Link:

More Releted News:

‘‌আপনি শান্ত হন, মাথা ঠান্ডা রাখুন’‌, সাগর থেকে মোদিকে পরামর্শ অভিষেকের

‘শুভেন্দুর নির্বাচনী এজেন্ট কে?’ নন্দীগ্রামে দাঁড়িয়ে বিস্ফোরক অভিষেক

হলদিয়া ও কাঁথির এসডিপিওকে বদলি করল কমিশন

‘পরিযায়ী শ্রমিকদের ধর্মগ্রন্থ ছুঁইয়ে বিজেপিকে ভোট দিতে বলছে’‌, মন্তেশ্বরে বিস্ফোরক মমতা

বিজেপি সমর্থকের বাড়িতে আগুন, ভোটমুখে উত্তপ্ত বসিরহাট

‘ওরা চাকরি থেকে ছাড়ালে আমরা দেব, অভিষেকের সঙ্গে কথা হয়েছে’! I-PAC কর্মীদের আশ্বাস মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ