মূল্যবৃদ্ধি! বন্ধ হতে বসা পুজোয় সাহায্য লক্ষ্মীর ভান্ডারের প্রাপকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই উৎসবের মরশুম। আরমাত্র ১৬দিন বাকি। তারপরেই বাঙালি মেতে উঠবে দু্র্গাপুজোর আনন্দে। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে জিনিসপত্রের দাম। অন্যান্য পুজোর মতো পাঁশকুড়ার যশোড়া ব্রাইট স্টার ক্লাবের দুর্গাপুজোর বাজেটও বৃদ্ধি পেয়েছে। খরচ বৃদ্ধি পাওয়ায় ক্লাবের পুজো প্রায় বন্ধ হতে বসেছিল। উদ্ধারদাতা হয়ে এল স্থানীয় মহিলারা। তাঁদের সাহায্যেই এবার পুজো হতে চলেছে পাঁশকুড়ার যশোড়া ব্রাইট স্টার ক্লাবে।

মহিলাদের হাতখরচ চালাতে রাজ্য সরকার চালু করেছে লক্ষ্মীর ভান্ডার। এবার সেই লক্ষ্মীর ভান্ডারই কাজে লাগতে চলেছে পুজোয়। লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়ে সেই টাকাই পুজো উদ্যোক্তাদের হাতে তুলে দিয়েছেন মহিলারা। লক্ষ্মীর ভান্ডারই তাঁদের সঞ্চয়ের উৎস। সেই জমানো টাকাতেই এবার পুজো হবে। কোনওভাবেই পুজো বন্ধ হোক, তাঁরা চাননা। তাই খরচ যাই হোক, পুজো করার জন্য নিজেদের সঞ্চয় উজার করে দিতেও পিছপা হননি তাঁরা।

পাঁশকুড়ার যশোড়া ব্রাইট স্টার ক্লাবের দুর্গাপুজো তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। ধুমধামের সঙ্গে গত দুবছর পুজো করা হয়েছে। কিন্তু চলতি বছরে পুজো করতে গিয়ে সঙ্কট দেখা দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগে চাষাবাদ না হওয়া ও মূল্যবৃদ্ধি র জেরে সমস্যায় পড়েছেন পুজো উদ্যোক্তারা। তাঁরা জানিয়েছেন, পুজোর করতে এবারের খরচেরল পরিমাণ প্রায় ৫ লক্ষ। কোথা থেকে এই টাকার জোগার হবে বুঝতে পারছেন না। পুজোর প্রায় বন্ধের মুখেই মুশকিল আসান স্থানীয় মহিলারা।

সূত্রের খবর, ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে যশোড়ায় ১৯৮৭ সালে ব্রাইট স্টার ক্লাব তৈরি হয়। প্রথমে সরস্বতী পুজো করা হতো। দুর্গাপুজো দেখতে প্রায় কয়েক কিলোমিটার দূরে যেতে হতো। তার পর থেকেই সরস্বতী পুজোর পরিবর্তে পাঁশকুড়ার যশোড়া ব্রাইট স্টার ক্লাবে দুর্গাপুজো শুরু হয়। স্থানীয় প্রায় ১৫০ জন মহিলা লক্ষ্মীর ভান্ডার থেকে টাকা পান। তাঁরাই সাহায্য করায় পুজো সম্ভব হচ্ছে বলে জানান স্থানীয়রা। পুজো কমিটির সম্পাদক জানিয়েছেন, মূল্যবৃদ্ধির জেরে জিনিসপত্রের দাম বেড়েছে।  সেখানে বএকটা দুর্গাপুজো করা কষ্টসাধ্য হয়ে উঠেছে। এলাকার মহিলার আর্থিক সাহায্য করার সমস্যা দূর হয়েছে। পুজোর মধ্যে বস্ত্র বিতরণ, হেলমেট বিতরণ, ডেঙ্গুর প্রতিরোধে মশারি বিতরণ-সহ একাধিক সমাজ সেবামূলক কাজ করা হয়।

লক্ষ্মীর ভান্ডার প্রাপকরা জানিয়েছেন, এলাকায় আগে দু্রাগপুজো হতো না। পুজো শুরুর পরে পাড়ার সকলেই আনন্দে মেতে ওঠেন।  টাকার জন্য পুজো বন্ধ হয়ে যাওয়ার কথা শুনে অনেকেই ভেঙে পড়েছেন। তাই নিজেদের সাধ্যমতো পুজোর জন্য সাহায্য করছেন তাঁরা।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের