শুভেন্দুর বিরুদ্ধে মহিলা বিএলও’‌কে নিগ্রহের অভিযোগ, থানায় দায়ের হতেই তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যেই বাংলাজুড়ে চলছে এসআইআর পর্ব। এই নিয়ে যে ফসল ঘরে তুলবে ভেবেছিল বিজেপি সেটা আপাতত বিশ বাঁও জলে। তাতে পদ্মনেতাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় ভাঁজ পড়েছে কপালে। উলটে অক্সিজেন পেয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এই আবহে নির্বাচন কমিশনের বিরুদ্ধেই রে রে করে নেমে পড়েছে গেরুয়া শিবির। অথচ কিছুদিন আগেই যখন এসআইআর শুরু হয়েছিল তখন গলার শির ফুলিয়ে হুঙ্কার ছেড়ে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য –সহ বিজেপি নেতারা। এবার সেটা ব্যুমেরাং হতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে তুলকালাম ঘটনা ঘটাল বিজেপি বলে অভিযোগ।

এদিকে গতকাল মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কর্মী–সমর্থকদের একাংশ বিক্ষোভ দেখান। আর সেখানেই ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এমনকী অভিযোগ উঠেছে, এক মহিলা বিএলও নিগ্রহের শিকার হয়েছেন। আর তাতেই এখন খেলা ঘুরে গিয়েছে রাজ্য–রাজনীতিতে। কারণ এই নিয়ে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা বিএলও। যেখানে নাম জড়িয়ে গিয়েছে শুভেন্দু অধিকারীর। এমনকী বিজেপি কর্মীরাও শুভেন্দুর নেতৃত্বে তাঁকে নিগ্রহ করেছেন বলে অভিযোগ তোলা হয়েছে। এতে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বেজায় ফাঁসলেন শুভেন্দু বলে মনে করা হচ্ছে। পুলিশ এই অভিযোগ পাওয়ার পরই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

অন্যদিকে মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করেন। বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে মানুষজন হেনস্থা ও হয়রানির শিকার হচ্ছেন বলে বারবার অভিযোগ উঠেছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে একাধিকবার আগেও বিক্ষোভ দেখিয়েছিলেন বিএলও’‌রা। কিন্তু গতকাল শুভেন্দু অধিকারী সিইও দফতরের সামনে যেতেই বিক্ষোভ শুরু হয় বলে অভিযোগ। শুভেন্দুকে দেখে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁকে জুতো ছোড়া হয়েছে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পরই আরও উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ। তাতে শুভেন্দুর নেতৃত্বে বিজেপি কর্মীরা ব্যাপক বিক্ষোভে ফেটে পড়ে বলে অভিযোগ।

তাছাড়া পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, বিজেপি কর্মীরা উত্তেজিত হয়ে উঠেছিলেন। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে প্রতিবাদে সরব হন বিএলওদের একাংশ। তখন বিএলওদের উপর চড়াও হয়ে মারমুখী হওয়ার অভিযোগ উঠেছিল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ধস্তাধস্তি চরমে ওঠে দু’পক্ষের মধ্যে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আর লাগাতার চেষ্টার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু এই ঘটনার পর এক মহিলা বিএলও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাতে বিজেপি কর্মীরা তাঁকে নিগ্রহ করেছেন বলে অভিযোগ দায়ের করা হয়েছে। যাঁর নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী বলে অভিযোগ উঠেছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি