দূরপাল্লার বাসের গোপন কুঠুরি থেকে উদ্ধার বিপুল পরিমান সেগুন কাঠ

দেখে প্রথমে চক্ষু চড়কগাছে উঠে গিয়েছিল পুলিশের।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখে প্রথমে চক্ষু চড়কগাছে উঠে গিয়েছিল পুলিশের। দূরপাল্লার বাসের নীচে ছিল গোপন কুঠুরি। আর সেই কুঠুরিতে বোঝাই করে পাচার হচ্ছিল বেআইনি সেগুন কাঠ। গোপন সূত্রে খবর পেয়ে বাসের পিছু ধাওয়া করে সেটিকে আটক করে পুলিশ। উদ্ধার হয় বিপুল পরিমান সেগুন কাঠ। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ভেমটিয়া এলাকায়।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ধূপগুড়ি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে বেআইনি কাঠ পাচার করা হচ্ছে। খবর পেয়ে বনদফতরের মরাঘাট রেঞ্জকে নিয়ে ওই সন্দেহভাজন বাসের পিছু ধাওয়া করে পুলিশ। ধূপগুড়ি ওভার ব্রিজ পেরিয়ে একটি হোটেলের সামনে বাসটিকে আটক করে তারা।

বাসের পেছন দিকে যাত্রীদের ব্যাগ রাখার স্থানে একটি গোপন কুঠুরি লক্ষ্য করা যায়, যেটি নীচ বরাবর বিস্তৃত। এছাড়াও বাসের ছাদ থেকেও বিপুল কাঠ উদ্ধার হয়। এরপর কাঠ-সহ বাস চালক ও সহকারী সমেত বাসটিকে ধূপগুড়ি থানার পুলিশের তরফে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কিছু কাঠ ফালাকাটা এলাকা থেকে এবং কিছু কাঠ ধূপগুড়ির শালবাড়ি এলাকা থেকে বাসে ওঠানো হয়েছিল।

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর