লটারি ব্যবসায়ীকে গুলি করে খুন রায়নায়! লুঠ ২ লক্ষ টাকা

হামিদ আলি খানের বাড়ি রায়না-২ ব্লকের আরুই গ্রাম পঞ্চায়েতের আরিফপুর গ্রামে। মাধবডিহির ছোট বৈনান বাজারে তাঁর একটি কাপড় ও লটারির টিকিটের দোকান আছে। মঙ্গলবার রাত ১০টা নাগাদ তিনি দোকান বন্ধ করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। ছোট দিঘিরকোন এলাকায় বাইকে চেপে আসা ৩ দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি লটারিতে মোটা টাকা পেয়েছিলেন তিনি। সেই টাকা ব্যাগে নিয়ে মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু তখনই ঘটল বিপদ। পথ আগলে দাঁড়ায় বাইকে চড়ে আসা ৩ দুষ্কৃতী। তাঁরা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেই বাধা দেন তিন। তাতে বিপদ আরও বাড়ে। পথের মধ্যেই তাঁকে গুলি করে টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান কাপড় আর লটারির টিকিট ব্যবসায়ী হামিদ আলি খান। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ সদর মহকুমার মাধবডিহি থানার দিঘিরকোন এলাকায় মঙ্গলবার রাতে। দুষ্কৃতীদের খোঁজে রাতেই মাধবডিহি-সহ আশেপাশের সব থানা এলাকার বিভিন্ন সড়কপথে শুরু হয় পুলিশি তৎপরতা। যদিও এখনও অধরা অভিযুক্তরা।

জানা গিয়েছে, হামিদ আলি খানের বাড়ি রায়না-২ ব্লকের আরুই গ্রাম পঞ্চায়েতের আরিফপুর গ্রামে। মাধবডিহির ছোট বৈনান বাজারে তাঁর একটি কাপড় ও লটারির টিকিটের দোকান আছে। অন্যান্য দিনের মতো মঙ্গলবারও রাত ১০টা নাগাদ তিনি দোকান বন্ধ করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। ব্যাগে ছিল নগদ ২ লক্ষ টাকা। মাধবডিহির ছোট দিঘিরকোন এলাকায় বাইকে চেপে আসা ৩ দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়। হামিদ বাধা দিলে দুষ্কৃতীরা তাঁর কোমরে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। দুষ্কৃতীরা হামিদের কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। মাধবডিহি থানার পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় হামিদকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

‘মহিলাদের নিরাপত্তা জোরদার করতে হবে’, বারাকপুরে চেক বিতরণ অনুষ্ঠান থেকে বার্তা অর্জুন সিংহের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নার্সের উপর পাশবিক অত্যাচার, গ্রেফতার BMOH

গরম ভাতের সঙ্গে এই আলু বেগুন মশলা ফ্রাই একবার খেলে বারবার বানাতে চাইবেন

পাথর খাদান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়! তথ্য প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী

রেস্তরাঁর মতো ক্রিমি হোয়াইট সস নুডলস বাড়িতেই বানিয়ে ফেলুন, রইল রেসিপি

খড়গপুর পুরসভায় তালা লাগিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক

ওয়েস্ট ইন্ডিজকে বধ করে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো তিলক-কুলদীপের