যৌতুকে টিভি -ফ্রিজ-বাইক, নবদ্বীপে শিব-পার্বতীর বিয়েতে ভক্তের ঢল

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছরের মতো এ বছরও ঐতিহ্য মেনে  নদিয়ার নবদ্বীপে অনুষ্ঠিত হল শিবের বিয়ে। একটি অনন্য আঞ্চলিক উৎসব, যা শুধু ধর্মীয় আচার নয়, এলাকার সামাজিক সম্প্রীতিরও এক বিরল নিদর্শন। বাংলার শিব সংস্কৃতির ধারায় বহু উৎসব প্রচলিত থাকলেও নবদ্বীপের এই শিবের বিয়ে বেশ জনপ্রিয়।  বহু বছরের পুরনো এই উৎসবটি নবদ্বীপের অন্যতম প্রাচীন লোক উৎসব। 

যদিও পঞ্জিকা মতে চৈত্র মাসে সাধারণত বিবাহ নিষিদ্ধ তবে তা সত্বেও প্রতি বছর চৈত্র মাসের শুক্লা দশমীর রাতে এই বিয়ে অনুষ্ঠিত হয়।  চৈত্র মাসে বাসন্তী পুজোর শেষ দিন, অর্থাৎ দশমীর পরদিন ভোররাতে এই বিয়ে সম্পন্ন হয়। শিব ও পার্বতীকে চতুর্দলায় সাজিয়ে চোখ ধাঁধানো শোভাযাত্রার মাধ্যমে গোটা শহর প্রদক্ষিণ করা হয়। এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে ভিড় জমায় হাজার হাজার মানুষ।বহু জেলা থেকে মানুষ আসেন শিব-পার্বতীর বিয়ে দেখতে। অনেকেই বলেন, এই বিয়ে সমাজের উচ্চ ও নিম্ন শ্রেণীর মিলনের প্রতীক। এখানে শিবকে নিম্ন শ্রেণীর প্রতিনিধি এবং পার্বতীকে উচ্চ বংশীয় কন্যা হিসেবে প্রতীকীভাবে উপস্থাপন করা হয়।  তাই এই আচার সামাজিক ঐক্য ও সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। শিব ও পার্বতীর এই বিয়ে  বাঙালি হিন্দু বিবাহ রীতি মেনেই সম্পন্ন হয়। সাতপাকে ঘোরা, মালা বদল, জলসাজ সবকিছুই হয় নিয়ম মেনে। বিয়ের পর হয়  আতশবাজির প্রদর্শনী উৎসব। এই সবকিছু দেখতেই দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জমান।   

আরও পড়ুন: রঙিন নয়! শপিং ব্যাগের রং কেন সবসময় বাদামি হয়, জানলে অবাক হবেন

এই বিয়ের অন্যতম আকর্ষণ হল যৌতুকের আয়োজন। বিয়ের সময় দান হিসেবে যেমন কন্যাকে বাপের বাড়ি থেকে নানা জিনিস দেওয়া হয় তেমনই শহরের বিশিষ্ট ব্যবসায়ীরা খাট, আলমারি, শাড়ি, এমনকি মোটরসাইকেল বা চারচাকা গাড়ির মতো সামগ্রীও যৌতুক হিসেবে দেন শিব পার্বতীকে।  তবে অনুষ্ঠান শেষে সেই সামগ্রী ফিরিয়ে নেওয়া হয়।  এটাই সেখানের প্রচলিত রীতি। বিয়ে উপলক্ষ্যে  দর্শনার্থীদের জন্য থাকে প্রসাদের ব্যবস্থা। শিব-পার্বতীরর বিয়ে দেখতে আসা দর্শকদের জন্য লুচি, আলুর দম, খিচুড়ি ও মিষ্টি পরিবেশন করা হয়। একসময় যোগনাথ মন্দির ও বুড়ো শিব মন্দিরে এই বিয়ে অনুষ্ঠিত হলেও বর্তমানে চারিচারা বাজার শিব মন্দির, দণ্ডপানি তলা শিব মন্দিরে এই বিয়ের আয়োজন করা হয়।  

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ