এই মুহূর্তে

চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ যাওয়ায় আত্মহত্যা জলপাইগুড়ির বৃদ্ধের

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকার প্রথব পর্ব। সেই তালিকা থেকে বাদ পড়েছেন প্রায় ৬৩ লক্ষ ভোটার। তারমধ্যে রয়েছেন সাধারণ মানুষ থেকে বিধায়ক, মন্ত্রীরা। শুধু তাই নয় সমাজের পরিচিত মানুষেরাও অনেকেই বাদ পড়েছেন তালিকা থেকে। তেমনই চূড়ান্ত তালিকায় নাম না পেয়ে আতঙ্কে আত্মঘাতী জলপাইগুড়ির এক বৃদ্ধ।

জানা গিয়েছে, জলপাইগুড়ির পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌরাঙ্গ দে। চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে তাঁর। এরপরেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি। পরিবারের পক্ষ থেকে তাঁকে বোঝানোর চেষ্টা করেও লাভ হয়নি। নিজের ঘরেই আত্মঘাতী হন তিনি। বৃদ্ধের দেহ উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, এসআইআর শুরুর পর থেকে আতঙ্কে ছিলেন গৌরাঙ্গ দে। নামের তালিকায় নাম না দেখে আরো আতঙ্কিত হয়ে পড়েন তিনি। মৃতদেহ উদ্ধার হওয়ার পরে পুলিশে খবর দেওয়া হয়। মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত এক মহিলা। পানিহাটির ওই মহিলা পক্ষঘাতগ্রস্ত হয়ে এখন হাসপাতালে ভর্তি। বাড়িতেই পড়ে রয়েছেন ক্যান্সার আক্রান্ত স্বামী। অসহায় অবস্থায় চিকিৎসা বন্ধ। শনিবার তালিকা প্রকাশ হওয়ার পরেই দেখা গিয়েছে বিপুল নাম বাদ গিয়েছে কলকাতা থেকে। উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতা মিলিয়ে প্রায় ৬ লক্ষ বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। তারমধ্যে উত্তর কলকাতাতেই বাদের তালিকাতে রয়েছে ৪ লক্ষ ৭ হাজার ভোটারের নাম। দক্ষিণ কলকাতাতেও বাদ গিয়েছে ২ লক্ষ ১৯ হাজার ভোটারের নাম।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি, ‘‌বঙ্কিম দা’‌ ড্যামেজ কন্ট্রোলে কৌশল

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ