লাগাতার ধর্ষণের জেরে গর্ভবতী নাবালিকা! গ্রেফতার বৃদ্ধ

১৪ বছরের ওই নাবালিকার ওপর এই অত্যাচারের দরুন তার বাবা-মা জীবনতলা থানার অন্তর্গত ঘুঁটিয়ারী শরিফ ফাঁড়িতে লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। এরপরেই গ্রেফতার করা হয় ওই নাবালিকার প্রতিবেশী ৫১ বছরের সুনীল শীলকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে কেউ থাকত না। সেই সুযোগে নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করে গিয়েছেন প্রতিবেশী এক প্রৌঢ়। আর তার জেরেই গর্ভবতী হয়ে পড়েছে সেই নাবালিকা। চাঞ্চল্যকর এই ঘটনা সামনে আসতেই গ্রেফতার হলেই সেই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং মহকুমার জীবনতলা থানার পিয়ালি এলাকায়। লাগাতার ধর্ষণের জেরে ওই নাবালিকা গর্ভবতী হয়ে পড়ায় ঘটনাটি সামনে আসে। ১৪ বছরের ওই নাবালিকার ওপর এই অত্যাচারের দরুন তার বাবা-মা জীবনতলা থানার অন্তর্গত ঘুঁটিয়ারী শরিফ ফাঁড়িতে লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। এরপরেই গ্রেফতার করা হয় ওই নাবালিকার প্রতিবেশী ৫১ বছরের সুনীল শীলকে।

জানা গিয়েছে, ওই নাবালিকার বাবা-মা কলকাতায় পরিচারিকার কাজ করেন। তাই প্রতিদিনই সকালে কলকাতায় চলে যেতেন তারা। বাড়ি ফিরতে তাদের সন্ধ্যে হয়ে যেত। সেই সুযোগে সুনীল ওই নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে দিনের পর দিন ধরে তাকে ধর্ষণ করেছে। ওই নাবালিকা যদি কোথাও ধর্ষণের কথা বলে তাহলে তাকে মেরে ফেলার হুমকি দিত বলেও জানা গেছে। তার জেরে ওই নাবালিকা কাউকেই ধর্ষণের ঘটনায় জানায়নি। কিন্তু সম্প্রতি সে অসুস্থ হয়ে পড়লে তার বাবা-মা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গিলে সেখানেই জানা যায় সে গর্ভবতী। এরপরেই ওই নাবালিকার বাবা-মা মেয়েটিকে চাপ দিলে সুনীলের কুকীর্তির কথা জানতে পারে। তারপরেই তাঁরা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান। পুলিশ ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করে সুনীলকে। সেই সঙ্গে ওই নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

ইছামতির স্রোতে ভাঙল বাঁশের সেতু, বিপাকে পড়লেন লক্ষাধিক মানুষ

পার্কিং নিয়ে বচসা! ম্যানেজার সিকিউরিটি কর্মীদের মারে গুরুতর আহত পর্যটক

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি

নাচের ক্লাসের জন্য রান্না করতে অস্বীকার, রেগে স্ত্রীকে খুন নেশাগ্রস্ত হয়ে স্বামীর