রাত পোহালেই বীরভূম লোকসভায় নির্বাচন , ১৩১ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী থাকছে নজরদারিতে

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম:রাত পেরোলেই বীরভূম জেলার বীরভূম সহ বোলপুর লোসভা কেন্দ্রে নির্বাচন। মোট ১৩১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে নিরাপত্তার জন্য পাঠানো হয়েছে এই জেলায়। রবিবার সকাল থেকে চুড়ান্ত ব্যস্ততা ছিল ৪২নং লোকসভা বীরভূম কেন্দ্রের সিউড়ি LC কলেজ সহ রামপুরহাট কলেজে DCRC কেন্দ্রে । সকাল থেকে ভোটকর্মীরা ভোটের সরজ্ঞামপত্র বুঝে নিয়ে একে একে রওনা দেন নিরাপত্তারক্ষীদের সাথে নিয়ে নির্দিষ্ট ভোটগ্রহন কেন্দ্রে। বীরভূম লোকসভায়(Birbhum Loksabha) এবারে মোট ১২জন প্রার্থী থাকলেও লড়াই মূলত ত্রিমুখী।

তৃণমূলের শতাব্দী রায়(Satabdi Roy),বিজেপির দেবতনু ভট্টাচার্য ও অপর দিকে বাম কংগ্রেসের জোট মিল্টন রশিদের। সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৬টা অবধি ভোটগ্রহন হবে ।বীরভূম কেন্দ্রের মোট ১৯৪৩বুথে ,মোট ১৩১ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী থাকছে সাথে ৬১৭২জন রাজ্য পুলিশ থাকছে বলে জানা গেছে।পরিসংখ্যান অনু্যায়ী বীরভূম কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৯,৩৪,০১৪জন। অন্যদিকে, নির্বাচনকালে ৯৪টি নাকা পয়েন্ট করা হয়েছে। সাথে ৪০৭টি বুথকে স্পর্শকাতর বুথ হিসেবে ধরে বিশেষ নজর রাখছে নির্বাচন কমিশন।

বীরভূম লোকসভার মুরারই, নলহাটি, হাঁসন ,রামপুরহাট, সাঁইথিয়া ,সিউড়ি ও দুবরাজপুর বিধানসভা এলাকায় ১৯৪৩টি বুথে(Booth) থাকছে ক্যামেরা ও ওয়েবকাষ্টিং এর ব্যবস্থা। খোলা হয়েছে কন্ট্রোল রুম। সাধারন পর্যবেক্ষকের দায়িত্বে থাকছেন টি রবিকান্ত, পুলিশ পর্যবেক্ষক থাকছেন বিজয় সিং । সুষ্ঠ অবাধ নির্বাচন করতে মরিয়া চেষ্টা কমিশনের , নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে জোন হিসেবে ভাগ করে থাকছে QRT টিম । অন্যদিকে নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে জেলার সীমান্ত এলাকা।

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?