পরিত্যক্ত হোটেলের পাশ থেকে উদ্ধার বস্তাবন্দি নাবালিকার দেহ

পুলিশের অনুমান, মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নকশালবাড়ি: নাবালিকার বস্তাবন্দি দেহ ঘিরে চাঞ্চল্য নকশালবাড়ি ব্লকের রথ খোলায়। দেহটি উদ্ধার হয় একটি পরিত্যক্ত হোটেলের পাশ থেকে। হোটেলের নিরাপত্তাকর্মীরা দেখেন পাঁচিলের পাশে পড়ে রয়েছে রক্তে ভেজা একটি বস্তা। তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে বস্তা খুলে উদ্ধার করে নাবালিকার দেহ। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নাবালিকার বয়স প্রায় ১৪ বছর। পরিবারের দাবি, তাদের মেয়েকে খুন করা হয়েছে। তারা পুলিশের কাছে জগদীশ ব্যাপারি নামে এক চায়ের দোকান-মালিকের নাম জানিয়ে বলেছে, খুনের পিছনে তার হাত রয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিত্যক্ত হোটেলের পাশে একটি চায়ের দোকানে ওই নাবালিকাকে প্রায়ই দেখা যেত। বুধবার সন্ধ্যায় তাকে ওই চায়ের দোকানে শেষবার দেখা গিয়েছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। মাথার ডানদিকে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ লোপাট করতেই বস্তায় বন্দি করে বন্ধ হোটেলের পাঁচিলের পাশে রেখে দেওয়া হয়েছিল। রাতের অন্ধকারে প্রমাণ লোপাটের চেষ্টা চলে। তার আগেই হোটেলের নিরাপত্তারক্ষীদের নজরে চলে আসে বিষয়টি।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী অভিযুক্ত জগদীশ ব্যাপারির বাড়ি ভাঙচুর করতে উদ্যত হলে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় নকশালবাড়ি থানার পুলিশ। পরে জেলা অতিরিক্ত পুলিশ সুপার, গ্রামীণ ডিএসপি,  সার্কেল ইন্সপেক্টর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার পরই গা ঢাকা দিয়েছে জগদীশ ব্যাপারি ও তার পরিবার। এলাকাবাসী জগদীশ ব্যাপারির গ্রেফতারের দাবিতে সরব হয়েছে।  

আরও পড়ুন নিজের মেয়েকেই লাগাতার ধর্ষণ করতেন বাবা! চাঞ্চল্য জলপাইগুড়িতে

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত