অসুস্থ সদ্যোজাতকে রাস্তায় ফেলে গেলেন ‘অমানবিক’ মা, বাঁচালেন ‘মানবিক’ ভবঘুরে

Share:

নিজস্ব প্রতিনিধি : মায়ের গর্ভেই ছিল সে অসুস্থ। জন্মের পর সেই দোষেই তাকে রাস্তা ফেলে গেলেন ‘অমানবিক’ মা। ভবিষ্যতের কথা না ভেবে, অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে তাকে। কিন্তু সেখানে দাঁড়িয়ে একরত্তিকে বাঁচাল এক সহায় সম্বলহীন ভবঘুরে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শিলিগুড়ির মাটিগাড়া এলাকার একটি নার্সিংহোমের সামনের রাস্তার ধারে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন এক ভবঘুরে। ব্যাগের ভিতরে কারো কান্না শুনে ব্যাগটি নিয়ে হাজির হন শিলিগুড়ির মাল্লাগুড়িতে হিলকার্ট রোডের পাশে হনুমান মন্দিরে। সেখানেই স্থানীয়দের সামনে খোলা হয় ব্যগটি। ঝোলা খুলতেই বেড়িয়ে আসে একটি শিশু।

শিশুটিকে কোলে নিতেই দেখা যায়, মাথায় একটি আঘাত রয়েছে। ব্যাগে করে রাখতে গিয়েই কোথাও আঘাত পেয়েছে শিশুটি। স্থানীয়রাই দ্রুত খবর দেয়   প্রধাননগর থানায়। খবর পেয়েই মুহূর্তে পুলিশও হাজির হয় ঘটনাস্থলে। কাপড় দিয়ে জড়ানো সদ্যোজাতটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটিকে শিলিগুড়ি জেলা হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাকে পরীক্ষা করে বুঝতে পারেন,মাথায় জল জমে থাকার কারণে, মাথাটি আকারে অস্বাভাবিক বড়। । চিকিৎসকদের পরিভাষায় শিশুটি হাইড্রোসেফালাসে আক্রান্ত। মায়ের পেটে থাকার সময়েই শিশু এই জটিল রোগে আক্রান্ত হয় বলে অনুমান চিকিৎসদের। মনে করা হচ্ছে, এই অসুস্থতার জন্যই শিশুটিকে রাস্তায় রেখে গেছে মা। ভবঘুরের বয়ান মেনে মাটিগাড়ার ওই নার্সিংহোমটি চিহ্নিত করতে চায় তদন্তকারীরা। এরপর শিশুর বাবা-মায়ের হদিশ পেতে চায় পুলিশ।

হাসপাতাল সূত্রে খবর, শিশুটিকে সুস্থ করতে অস্ত্রপচার করতে হবে। সঠিক চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের শিশুদের সার্জারি বিভাগের ভর্তি করানোর পরামর্শও দেওয়া হয়েছে।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর