বজ্রপাতে মৃত্যু গবাদি পশুর, অল্পের জন্য পেলেন গৃহবধূ

পাপড়ি দেবী জানালেন, একটি গরু বাড়িতে রেখে অপর গরুটি আনতে যাবেন ঠিক সেই সময় বজ্রপাত হয়। সাথেসাথে তাঁর হাতে ও পায়ে আগুনের হলকা লাগার মতো অনুভূতি হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বজ্রপাতের জেরে মৃত্যুর ঘটনা ঘটল রাজ্যে। তবে এবার মৃত্যু হল একটি গবাদিপশুর। কিন্তু ঘটনাস্থলের কাছাকাছি থেকেও অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক গৃহবধূ। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ির হেলাপাকরি আমেরশাড়ি এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল থেকেই জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে পড়ছে বাজ। এই পরিস্থিতিতে বাড়ির বাইরে বাঁধা দুটি গরু আনতে যান ময়নাগুড়ির হেলাপাকরি আমেরশাড়ি এলাকার বাসিন্দা পাপড়ি রায় নামে এক গৃহবধূ। ঠিক সেই সময়ই পড়ে বাজ। যদিও বিষয়টি বুঝতে বেশ কিছুটা সময় লাগে তাঁর। কিছুটা দূরে থাকায় তিনি কোনওমতে এই যাত্রায় রক্ষা পেলেও বাজের আঘাতে প্রাণ হারিয়েছে তাঁর গরুটি।

পাপড়ি দেবী জানালেন, একটি গরু বাড়িতে রেখে অপর গরুটি আনতে যাবেন ঠিক সেই সময় বজ্রপাত হয়। সাথেসাথে তাঁর হাতে ও পায়ে আগুনের হলকা লাগার মতো অনুভূতি হয়। এরপর তিনি লক্ষ করেন বাইরে থাকা গরুটি মারা গেছে। সামান্য আহত হলেও তিনি প্রাণে বেঁচে গেছেন। কিন্তু তার গা হাত, পা ঝিমঝিম করছে। বিষয়টি তিনি স্থানীয় পঞ্চায়েতকে জানাবেন বলেও জানিয়েছেন।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য