দীপাবলীর রাতে খাস কলকাতায় তরুণীর শ্লীলতাহানি

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপাবলীর রাতে খাস কলকাতায় তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। কালীপুজোয় বাজি পোড়ানোর অছিলায় গড়ফায় তরুণীর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। ধৃতের নাম রীতেশ সিংহ ওরফে সূরজ। পরিচিতদের বাড়িতে বাজি পোড়াতে গিয়েছিলেন তরুণী। তখনই তিনি শ্লীলতাহানির শিকার হন। তরুণীর দাবি এখনও যদি পুলিশ ঠিক মতো তদন্ত করে তাহলে ঘটনার প্রমাণ পাবে। জানা গিয়েছে, সূরজ তরুণীর স্বামীর পূর্ব পরিচিত। সেই জন্যই তার বাড়িতে বাজি পোড়াতে গিয়েছিলেন তরুণী। তার দাবি, পুলিশ সঠিক তদন্ত করে দোষীকে শাস্তি দিক। যদিও ইতিমধ্যেই সূরজকে গ্রেফতার করেছে পুলিশ। 

গত  ফেব্রুয়ারি মাসে এই গড়ফাতেই শ্লীলতাহানির প্রতিবাদ করার ‘অপরাধে‘ চালানো হয়েছিল মারধর। রীতিমতো প্রতিবাদীর বাড়িতে চড়াও হয়ে মারধরের চেষ্টা করা হয়েছিল। পরে গড়ফা থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান নির্যাতিতা তরুণী। অভিযোগ, ওই তরুণী যখন বাড়ি ফিরছিলেন তখন তাঁকে কটূক্তি করা হয়। তিনি এই কাজের প্রতিবাদ করেন। তার ফলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় তরুণীকে। অভিযোগকারিণী বলেছেন,  অভিযুক্ত যুবক ও তার পরিবার রীতিমতো চড়াও হয় তাঁর বাড়িতে। প্রকাশ্যে দেওয়া হয় খুনের হুমকি। এমনকি তরুণীকে ভয় দেখানো হয় যে তাঁর মুখ অ্যাসিড ছুঁড়ে বিকৃত করে দেওয়া হবে। 

তরুণী আরও অভিযোগ করেন, থানায় তিনি যখন অভিযোগ জানাতে যান তখন পুলিশের সামনেই তরুণীকে মেরে চোখ খুবলে নেওয়ার হুমকি দেয় অভিযুক্ত। বর্তমান যা পরিস্থিতি তাতে একথা বললে ভুল হবে না যে নারী নির্যাতনে অভ্যস্ত হয়ে উঠছে বাংলা। কবে নিরাপদ হবেন নারীরা, এ প্রশ্নের উত্তর বোধহয় এখনও অধরা।

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের