চলতি মাসে শেষ করতে হবে রেশন-আধার সংযোগ

চলতি মাসের মধ্যে শেষ করতে হবে রেশন গ্রাহকদের আধার নম্বর যাচাইয়ের প্রক্রিয়া, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য খাদ্য দফতর।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসের মধ্যে শেষ করতে হবে রেশন গ্রাহকদের আধার নম্বর যাচাইয়ের প্রক্রিয়া, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য খাদ্য দফতর। যে গ্রাহকদের আধার কার্ড নেই, তাঁরা ৩১ মার্চের মধ্যে আবেদন করতে পারবেন। আধার নম্বর না পাওয়া পর্যন্ত আধার কার্ডের জন্য আবেদনের এনরোলমেন্ট স্লিপ দেখিয়ে রেশন তুলতে হবে। রেশন কার্ড ছাড়াও প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, একশো দিনের কাজের কার্ড, ব্যাঙ্ক বা ডাকঘরের পাশ বইয়ের মধ্যে যে কোনও একটি দেখাতে হবে। তবে পাঁচ বছরের কমবয়সিদের জন্য আধার প্রয়োজন হবে না বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

কারও আধার না থাকলে রেশন তুলতে পরিবারের কোনও সদস্যকে নমিনি হিসেবে ধরে তার আধার নম্বর দিলেও হবে। এভাবে রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পে(আরকেএসওয়া‌ই) খাদ্যশস্য পওয়া যাবে বলে খাদ্যদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তবে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের(এনএফএসএ) গ্রাহকরা এই সুবিধা পাবেন কি না, তা জানানো হয়নি। রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগ নিয়ে কেন্দ্র সরকার ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে রাজ্যগুলিকে ৩১ মার্চের মধ্যে যাচাই প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে। রাজ্যে ৭৮ শতাংশ রেশন গ্রাহকের আধার নম্বর যাচাই করা হয়েছে বলে জানা গিয়েছে।

খাদ্য দফতর থেকে জানানো হয়েছে যে রেশনগ্রাহকদের আধার নম্বর যাচাই হয়নি, তাঁদের লাল বা হলুদ রংয়ে বিশেষভাবে চিহ্নিত করা হবে। যাচাই প্রক্রিয়া শেষ হলে তাঁদের খাদ্যশস্য বরাদ্দ করা হবে। তবে এই নিয়ম কবে থেকে চালু হবে, তা এখনও জানানো হয়নি। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছিলেন, রেশন বণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতেই রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগ করা হচ্ছে। তবে আধার না থাকার জন্য কোনও গ্রাহকের খাদ্যশস্য বন্ধ করা হবে না বলে জানান মন্ত্রী।

স্বপ্নের বাইক নিয়ে হাজির Suzuki, দাম শুনলে হার্টফেল হতে পারে

বিয়ের চার মাসের মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

হিন্দুদের মন জয়ে মাস্টারস্ট্রোক তারেকের, বাংলাদেশে দুর্গাপুজোয় পাঁচ দিনের ছুটি

নিরাপত্তা পরীক্ষায় ডাহা ফেল, নতুন মডেল ‘জিপিটি-৬.১’ বাজারে আনছে না OpenAI

চক দে ইন্ডিয়া, এশিয়ান গেমসে ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতলেন ভারতের মেয়েরা

রেস্তরাঁর স্বাদ এবার ঘরেই, জলখাবারে বানিয়ে নিন সুস্বাদু চিকেন মালাই কাবাব

১৮ বছরের দীর্ঘ অপেক্ষা! এশিয়ান গেমসে সোনা জিতে কলকাতায় ফিরলেন পিঙ্কি

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে