কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটির রোষানলে মান্নান, অসিত এবং কৌস্তভ

তিন জনকে শোকজ নোটিস পাঠানো হতে পারে বলে সূত্রের খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ায় বিপাকে রাজ্যের তিন কংগ্রেস নেতা। সূত্রের খবর, আব্দুল মান্নান, কৌস্তভ বাগচি এবং অসিত মিত্রের আচরণে কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটি ক্ষুব্ধ। তিন জনকে শোকজ নোটিস পাঠানো হতে পারে বলে সূত্রের খবর।

উল্লেখ্য রাজ্যের বিরোধী দল বিজেপির সঙ্গে কংগ্রেসের গোপন আঁতাত রয়েছে বলে একাধিকবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও কংগ্রস বিজেপির আঁতাত নিয়ে অভিযোগ তুলেছেন। তার মাঝে ডিএ আন্দোলনকারীদের মঞ্চে বিজেপির পাশাপাশি কংগ্রেসের নেতা আব্দুল মান্নান, কৌস্তভ বাগচি এবং অসিত মিত্রকে দেখা গিয়েছে। যা ঘিরে জল্পনা আরও বেড়েছে রাজ্য রাজনীতিতে। সেই ঘটনায় এবার কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটি তিন জনকে শোকজ করতে চলেছে বলে সূত্রের খবর। কেন বিজেপির সঙ্গে মঞ্চ ভাগ করে নিলেন তাঁরা, তা জানতে চাওয়া হবে বলে সূত্রের দাবি।

উল্লেখ্য কেন্দ্রীয় হারে ডিএ’র দাবিতে আন্দোলনে রাজ্য সরকারি কর্মীদের একাংশ শনিবার কলকাতায় মিছিল করে হাজরা মোড়ে সভা করেন। ওই সভামঞ্চে ছিলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান, অসিত মিত্র। ছিলেন কৌস্তভ বাগচিও। আবার সেই একই মঞ্চে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। কেন বিজেপির সঙ্গে মঞ্চ ভাগ করলেন কংগ্রেস নেতারা, তা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে আলোচনা।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে