আনন্দপুর অগ্নিকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে, ঘোষণা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, কোনও প্রাইভেট গোডাউনে অগ্নিনির্বাপক ব্যবস্থা যথাযথ রয়েছে কিনা তা সরকারের পক্ষে সব সময় নজরদারি করা সম্ভব হয় না। ঘটনা ঘটার পর যিনি গুদাম মালিক এবং যে মোমো কারখানায় ঘটনা ঘটেছে তার দায়িত্বে যারা তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে যথাযথ। যদি ওই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন বড় মাথা অর্থাৎ যত বড় শিল্পপতি যুক্ত থাক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই মোমো কারখানার কর্ণধারের বিদেশ সফরকে কেন্দ্র করে যেভাবে বিরোধীরা কটাক্ষ করেছে সেই প্রসঙ্গে মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তাঁর মন্তব্য, বিজেপির অনেক নেতা-মন্ত্রীদেরও এমন অনেক বিতর্কিত ব্যক্তি আছে তাদের সঙ্গে ছবি রয়েছে। এদিকে,এসআইআরে শুনানি নিয়ে মানুষের হয়রানি শেষ নেই। নোবেল জয়ী অমর্ত্য সেন, ক্রিকেটার মোঃ সামি, দীপক অধিকারী সকলকেই শুনানির নোটিশ পাঠানো হয়েছে। ঝুলন গোস্বামী কেউ নোটিশ পাঠানো হয়। এই নামগুলি উল্লেখ করে শনিবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি এবং নির্বাচন কমিশনকে এক হাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বঙ্গ সফরে আসা অমিত শাহকে তার প্রশ্ন? মুখে শুধুই ঘুষপেটিয়া ।আর ঘুষপেটিয়ার নমুনা কি অমর্ত্য সেন, মোহাম্মদ সামি, দীপক অধিকারী ঝুলন গোস্বামীরা? কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের প্রশ্নে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন প্রতিবার নির্বাচনের আগে ডেলি প্যাসেঞ্জারি করেন বিজেপি নেতা-মন্ত্রীরা। বিগত লোকসভা নির্বাচনে বিজেপি বলেছিল পশ্চিমবঙ্গ থেকে সব থেকে ভালো ফলাফল হবে। নির্বাচন শেষ হওয়ার পর এক্সিট পোল বিজেপি কত আসন পাবে তা বলে দিয়েছিল। কিন্তু যখন নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছিল তখন দেখা গেছিল সব উল্টে গেছে।

যতই বিজেপি নেতারা চেষ্টা করুক না কেন বাংলায় ভোট বাক্সে দখল তারা নিতে পারবে না। বাংলার জন্য কি কি উন্নয়ন বিজেপি করেছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যখন আসছেন তখন তারা সেই রিপোর্ট কার্ড নিয়ে কেন বঙ্গে পা রাখছেন না এ নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক। বাংলার জন্য কি কি উন্নয়নের কাজ বিজেপি করেছে ?কটা ঘর তৈরি করে দিয়েছে কোন কোন গ্রামের রাস্তা হয়েছে? জল মিশনে কত টাকা অনুমোদন করেছে? এগুলো রিপোর্ট কার্ড প্রকাশ করে বিজেপি বাংলার মানুষকে জানাক এই দাবি তোলেন অভিষেক। বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের কথা উল্লেখ করে অভিষেক বলেন ওই দলের সাংসদ বলেছেন বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে সীমান্ত তুলে দেবে। যদি এটি সঠিক হয় তাহলে বিজেপি সেটি জানাক। হয় জগন্নাথ সরকার ঠিক না হলে অমিত শাহ অনুপ্রবেশকারীদের নিয়ে যা বলছেন সেটা ঠিক। কোনটা ঠিক সেটা বিজেপি জানাক। আর যদি বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ভুল বলে থাকেন তাহলে দল তাকে শোকজ কেন করেননি তাও জানাক।

অনুপ্রবেশকারী প্রশ্ন তুলে দীপক অধিকারী, অমর্ত্য সেন ,ঝুলন গোস্বামীদের নোটিশ ধরানো কে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন। সেই প্রসঙ্গে অভিষেক বলেন, তাহলে গোয়ায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে নরেন্দ্র মোদি দায়ী। ইন্দোরে পানীয় জল খেয়ে যে ২৫ জন মারা গেছে সেই ঘটনায় নরেন্দ্র মোদী দায়ী বলে প্রশ্ন তোলেন পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

সিঁধ কেটে চুরি করতে গিয়ে টাকা-পয়সার বদলে চেক বই, পেশা বদলাল চোর

মিলল না রাষ্ট্রপতির অনুমোদন, নবান্নে ফেরৎ পাঠানো হল ‘গুন্ডা দমন বিল’

জাল নথি দিয়ে ডাক্তারির রেজিস্ট্রেশন, দুই সরকারি চিকিৎসকের চাকরি বাতিল

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা