চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মালদায় পরিযায়ী শ্রমিকদের সঙ্গে বসে ডাল ,ভাত,নিরামিষ তরকারি খেলেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি,মালদা: বৃহস্পতিবার দুপুরে মালদায় পরিযায়ী শ্রমিকদের সঙ্গে মধ্যাহ্ন ভোজন সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay)। মেনুতে ছিল ডাল বেগুনি ভাত, স্যালাড ও নিরামিষ তরকারি। ভিন রাজ্যে অত্যাচারিত পরিযায়ী শ্রমিকদের সঙ্গে পরিবারের মতো পাশে বসে তাদের যন্ত্রণা ও জ্বালার কথা শুনতে শুনতে মধ্যাহ্ন ভোজন সারেন অভিষেক। এর আগে এদিন তিনি মালদাতে রোড শো করেন। সেখান থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান অভিষেক। তিনি বলেন, এবার বিজেপির বিরুদ্ধে শুধু লড়াই নয় , পদ্ম ফুল উপড়ে ফেলার লড়াই শুরু হবে। মালদার পুরাতন মালদা এলাকার নারায়ণপুর(Narayanpur) জলঙ্গা পার্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সভা ছিল।

সভায় উপস্থিত ছিলেন ৪৫০০ জন পরিযায়ী শ্রমিক।আমন্ত্রণ পেয়েছেন, বাংলাদেশে পুশব্যাক হয়ে যাওয়া মালদার কালিয়াচকের(Kaliyachak) জালালপুরের বাসিন্দা আমির শেখ। কয়েক বছর আগে রাজস্থানে নিহত মালদার পরিযায়ী শ্রমিক আফ্রাজুলের স্ত্রী তিনিও এদিন অভিষেকের আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজনে অংশগ্রহণ করেন। বুধবার রাতে মালদার একটি হোটেলে জেলার প্রথম শাড়ির নেতৃত্ব ও দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজেদের মধ্যে সমস্ত বিভেদ ভুলে একত্রিত হয়ে চলার কথা বলেন তিনি। বৃহস্পতিবার মালদায় অভিষেকের সভাস্থলে তৈরি করা হয় ramp।বুধবার সন্ধ্যায় অভিষেকের প্রবেশের সময় রাস্তার দুই ধারে দাড়িয়ে উন্মাদনার সঙ্গে দাড়িয়ে ছিলেন তৃণমূল নেতাকর্মীরা। তার নামে উঠতে থাকে মুহুর্মুহু স্লোগান। নীল সাদা বেলুন নিয়ে সমর্থকরা উল্লাসে মেতে উঠেছিলেন। অনেকের হাতেই ছিল অভিষেকের ছবি ও কাটআউট।

বুধবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে গিয়েছিলেন অভিষেক। গত সাত মাস যে দুজন পরি যাই শ্রমিক কাজ করতে গিয়ে মহারাষ্ট্রের জেলে বন্দী ছিলেন তাদের উদ্ধার করে আনার পরে দিন সাক্ষাৎ করেন তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাদের সাহায্যে বিজেপির স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar) এগিয়ে আসেননি, এই অভিযোগ তুলে তিনি সরব হন। সুকান্ত মজুমদারকে তিনি রাজনৈতিকভাবে কটাক্ষ করেন। যদিও পড়ে সুকান্ত মজুমদার পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান টাকা দিয়ে ওই পরিচয় শ্রমিকদের দিয়ে মিথ্যে কথা বলানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ইটাহারে রোড শো করে নজর কাড়া ভিড় দেখে গোলাপ ফুলের পাপড়ি গাড়ির ছাঁদে উঠে ছুঁড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। আলিপুরদুয়ার থেকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর ১ এর পর এক জনসভাসেরে বৃহস্পতিবার মালদায় বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠবেন অভিষেক। সম্প্রতি মালদায় বিজেপির সাংসদ মৌসুম বেনজির নূর ইস্তফা দিয়ে কংগ্রেসের যোগ দিয়েছেন। মালদায় এর আগে আদালতের অনুমতি নিয়ে চাঁচলে সভা করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উপড়ে দিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। এবার রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগের জবাব অভিষেক বৃহস্পতিবার মালদায় দেবেন এমনটাই মনে করছে রাজনৈতিক মহল

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ