বজবজে ‘সেবাশ্রয় ২’-এর স্বাস্থ্য শিবির পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বজবজ বিধানসভার ‘সেবাশ্রয় ২’-এর বিবিআইটি কলেজ মাঠের স্বাস্থ্য শিবির পরিদর্শনে যান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছোটদের লজেন্স বিতরণ করেন অভিষেক। সকলের সঙ্গে করমর্দন করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhisekh Bandopadhay) ঘিরে সাধারণ মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ,গত ১ ডিসেম্বর সেবাশ্রয়-২’র উদ্বোধন করেন অভিষেক। চলতি বছর জানুয়ারি মাসে ডায়মন্ড হারবারে পথ চলার শুরু হয় সেবাশ্রয়ের। টানা ৭৫ দিন বিধানসভা কেন্দ্র ধরে ধরে সাধারন মানুষকে পরিষেবা দেওয়া হয় চোখ, কান, নাক, গলা, রক্তচাপ, সুগার থেকে শুরু করে ক্যান্সারের মতো রোগের বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন সাধারণ মানুষেরা।

এলাকাবাসীরা তো বটেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই শিবির গুলিতে যান ।বিরাট সাড়া পাওয়ার পর ২’ য় সেবাশ্রয় ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়। তৃণমূলের অন্দরমহল সূত্রে খবর সেবাশ্রয় ২ প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা, প্রশাসনিক সহায়তা এবং সামাজিক সুরক্ষা সংক্রান্তি পরিষেবা এক ছাতার তলায় এনে সাধারণ মানুষকে সেই পরিষেবা দেওয়ার লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে।

বিধানসভা নির্বাচনের আগে অভিষেকের মাঠে নেমে জনসংযোগ মূলক কর্মসূচি এবং রাজনৈতিক বার্তা দক্ষিণবঙ্গের(South Bengal) রাজনীতিতে তাকে আরও সক্রিয় করে তুলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। দক্ষিণ ২৪ পরগনার বজবজ আয়োজিত এই সেবাশ্রয় -২ শিবির শনিবার অভিষেক পরিদর্শন করেন। সম্প্রতি তিনি ব্যক্তিগত কাজে বিদেশে গিয়েছিলেন। মঙ্গলবার তিনি দিল্লিতে ফিরে যুবভারতী কাণ্ডে প্রকাশ্যে মুখ খুলেছিলেন। শনিবার শিবির ঘুরে দেখার সময় রোগীদের পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন অভিষেক।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে