আবারও বাঁকুড়ায় অভিষেক, কথা বললেন বজ্রপাতে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে

এদিন ইন্দাসের হরিপুর গ্রামে যান তৃণমূল যুবরাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিবিআই তলবে হাজিরা দিতে শুক্রবার বাঁকুড়া ছেড়ে কলকাতা গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। স্থগিত ছিল নবজোয়ার কর্মসূচি। সোমবার ফের বাঁকুড়ায় এলেন অভিষেক। করলেন জনসংযোগ।

এদিন ইন্দাসের হরিপুর গ্রামে যান তৃণমূল যুবরাজ। দেখা করেন বজ্রপাতে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে। উল্লেখ্য, এই গ্রামের ১ বাসিন্দা বজ্রপাতে মৃত। আহত বেশ কয়েকজন। তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন ডায়মন্ড হারবার সাংসদ। স্থানীয়রা তাঁকে পানীয় জল এবং রাস্তার বেহাল অবস্থা নিয়েও অভিযোগ জানান। তিনি সমস্যার সমাধানের আশ্বাস দিয়েও তুলে ধরেন কেন্দ্রীয় বঞ্চনার কথা। প্রশ্ন, বিজেপি সাংসদ কেন কাজ করেননি?

তাঁর কর্মসূচি’র তালিকায় আছে জয়পুর রোড শো। আজ সোমবার বিষ্ণুপুরে অধিবেশন ও রোড শো করবেন অভিষেক। দলের লক্ষ্য, আগের টার্গেটের চেয়ে আরও বেশি জমায়েত করানোর। উল্লেখ্য, গত শুক্রবার অভিষেক বলেছিলেন, সোমবারে নবজোয়ার কর্মসূচি’তে ১০ গুণ বেশি উৎসাহ দেখা যাবে। তাঁর দাবি ছিল, নবজোয়ারে বিজেপি ভয় পেয়েই এজেন্সি দিয়ে তলব করছে। পাত্রসায়রে গাড়ির ওপরে দাঁড়িয়ে বক্তব্য রেখে কলকাতা গিয়েছিলেন তিনি। ওই দিন তাঁর সভা করার কথা ছিল ইন্দাসে। সেই সভা থেকে ভার্চুয়ালি বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি