অপারেশন নন্দীগ্রাম পুনরুদ্ধার, শুভেন্দুর গড়ে জানুয়ারিতে সেবাশ্রয় শিবির তৃণমূলের

এতদিন নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সীমাবদ্ধ ছিল, এবার সেই 'সেবাশ্রয় প্রকল্প'-কে নন্দীগ্রামেও শুরু করার সিদ্ধান্ত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: এতদিন নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সীমাবদ্ধ ছিল, এবার সেই ‘সেবাশ্রয় প্রকল্প’ নন্দীগ্রামেও শুরু করার সিদ্ধান্ত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেটি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এলাকার বিধানসভা কেন্দ্র। যে কেন্দ্রে ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেড় হাজারের সামান্য বেশি ভোটে হারিয়ে বিজেপির টিকিটে জিতেছিলেন শুভেন্দু অধিকারী। এবার সেই কেন্দ্রেই সেবাশ্রয় প্রকল্প চালু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোভিডের সময় ডায়মন্ড হারবারে নির্মিত অভিষেকের ‘সেবাশ্রয় শিবির’ রাজ্যজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। জানা যায়, নন্দীগ্রামেও একই রকম শিবির করার দাবি নিয়ে অভিষেকের দফতরে প্রচুর আবেদন জমা পড়েছিল। এরপরেই এই বিষয়ে চিন্তাভাবনা শুরু করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই ভাবনা থেকেই অবশেষে নন্দীগ্রামে সেবাশ্রয় শিবির করার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক।

তবে নন্দীগ্রামে গিয়ে অভিষেকের ওই শিবির চালু করা মানে সরাসরি শুভেন্দুকে চ্যালেঞ্জ জানানো। সঙ্গে নন্দীগ্রামের মানুষকে বোঝানো, সরকার সকলের জন্যই। আপাতত ঠিক হয়েছে, জানুয়ারির ১৫ তারিখ থেকে নন্দীগ্রামের দু’টি ব্লকে ওই শিবির শুরু হবে। অভিষেক নিজেও ওই শিবিরে যাবেন। নইলে নন্দীগ্রামে শিবির চালু করার লক্ষ্য সহজ নাও হতে পারে। সেক্ষেত্রে বিরোধী দলনেতার হুজ্জতি হতে পারে। কারণ সেবাশ্রয়ের মূল পরিকল্পনা অভিষেকের মস্তিষ্কপ্রসূত, আর নন্দীগ্রামে তা চালু করার সিদ্ধান্তও তাঁরই, সেই নন্দীগ্রামে শিবিরে তাঁর উপস্থিতি গুরুত্বপূর্ণ। কিন্তু শিবির শুরুর দিনেই অভিষেক সেখানে যাবেন কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। বর্তমানে তিনি জেলা সফরের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। জানুয়ারির ৩ তারিখ থেকে উত্তরবঙ্গ দিয়ে অভিষেক জেলা সফর শুরু করবেন। তার আগে ২ তারিখে তিনি যাবেন ডায়মন্ড হারবারে। জানুয়ারির মাঝামাঝি পূর্ব মেদিনীপুরে জনসভার কর্মসূচি করবেন তিনি। হয়তো সেই সভা থেকেই তিনি নন্দীগ্রামে ‘সেবাশ্রয় শিবির’ শুরুর আনুষ্ঠানিক দিন ঘোষণা করতে পারেন। নন্দীগ্রামে শিবির চালু হলে সাত থেকে দশ দিন চলবে বলে সূত্রের খবর।

কিন্তু এখানে প্রশ্ন উঠছে, কেন ডায়মন্ড হারবারের সীমানার বাইরে নন্দীগ্রামে ‘সেবাশ্রয় শিবির’ চালু করার সিদ্ধান্ত নিলেন অভিষেক? যদিও সেটা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। কারণ শিবিরের নিহিতার্থ হল ‘নন্দীগ্রাম চাই’। গত বিধানসভার ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেড় হাজারের সামান্য বেশি ভোটে হারিয়েছিলেন শুভেন্দু, এবার তার প্রতিশোধ নেওয়ার পালা তৃণমূলের। যদিও এ বার মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে দাঁড়াবেন না ঠিকই, কিন্তু নন্দীগ্রামে মমতাকে হারিয়ে শুভেন্দু রাজ্য রাজনীতিতে যে সাড়া ফেলেছিলেন, নন্দীগ্রামের মাটিতে শুভেন্দুকে হারিয়ে তা সুদে-আসলে ফিরিয়ে দিতে চান অভিষেক। সেই কারণেই স্বাস্থ্য শিবিরকে বড় হাতিয়ার করলেন অভিষেক, সেটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর