পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাংগঠনিক বৈঠক আজ, কী বার্তা দেবেন অভিষেক?

দুর্নীতি না করা এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার বার্তা আবারও দেবেন তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলে নবজোয়ার কর্মসূচি উপলক্ষ্যে চারদিনের পূর্ব বর্ধমান সফরে আছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। এই জেলা সফরের শেষ দিন আজ। সোমবার সাংগঠনিক জেলার নেতৃত্বদের নিয়ে বৈঠকে বসছেন সবুজ শিবিরের যুবরাজ। দলের নেতাদের কী কী বার্তা দেবেন তিনি?

কেন্দ্রীয় বঞ্চনার শিকার রাজ্য, রাজ্য নিজের চেষ্টায় কেন্দ্রের অনুদান ছাড়া একাধিক প্রকল্পে রাজ্যবাসীকে সুবিধা দিচ্ছে, কেন্দ্র-রাজ্য যৌথ প্রকল্পের নিয়ম অনুযায়ী রাজ্য বিভিন্ন প্রকল্পে ৪০ শতাংশ টাকা বরাদ্দ করলেও কেন্দ্র ৬০ শতাংশ টাকা বরাদ্দ করেনি। আগামী ১ মাস গ্রামে গ্রামে এই কথা বোঝানোর জন্য দলের নেতা ও কর্মীদের বার্তা দিতে পারেন অভিষেক। কড়া বার্তা দিতে পারেন, আভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতে বলে। তাঁর স্পষ্ট বার্তা থাকবে, দল যাকে প্রার্থী করবে তাঁকেই মানার। দল থেকে বেরোলে বা দলের মত ছাড়া নিজে প্রার্থী হলে তাঁকে দলে ফেরানো হবে-ভেবে ভুল করতে না বলেন।

দুর্নীতি না করা এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার বার্তা আবারও দেবেন তিনি। বুথ ধরে ধরে মানুষের বাড়ি যাওয়া এবং জনসংযোগের কথাও বলবেন তিনি। তাঁর বিশেষ নজর থাকবে বেনোজল সরানোর দিকে।

গতকাল তিনি রায়না থেকে বলেছিলেন, বিজেপি কর্মী তাঁর কাছ থেকে সাহায্য চেয়েছেন। যেখানে পানীয় জলের সমস্যা আছে সেখানে সমাধানের আশ্বাস দিয়েছেন অভিষেক। তাঁর দাবি, পিএমজিএসওয়াই প্রকল্পে রাস্তা বেহাল-একথা তাঁকে গ্রামের মহিলারাই জনসংযোগের সময় জানিয়েছেন। ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্র রাজ্যের প্রাপ্য ১ লাখ ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে বলে অভিযোগ।  এই সব ইস্যুতেই জেলার নেতাদের সরব হওয়া এবং জনসংযোগের বার্তা দেবেন তৃণমূল যুবরাজ।  

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের