ফলতায় সেবাশ্রয় ক্যাম্পে যাওয়ার পথে অসুস্থ বৃদ্ধাকে দেখে এগিয়ে গিয়ে গাড়িতে তুলে দিলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি,ফলতা:দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতায় সেবাশ্রয় শিবির পরিদর্শনে যান ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay)। রবিবার বিকেলে ফলতা বিধানসভার হরিণডাঙ্গা(Haringdanga) এলাকায় বিডিও অফিসের মাঠে সেবাশ্রয়- ২ (Sebaashray Camp)  শিবিরে তিনি যান। সেখানে যাওয়ার পথে এক অসুস্থ বৃদ্ধাকে দেখে থমকে দাঁড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। গাড়ির ব্যবস্থা করে পুলিশকে ডেকে নিজেই সেই বৃদ্ধাকে গাড়িতে তুলে দেন। মানবিক মুখ ফুটে ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রবিবার শিবিরে গিয়ে চিকিৎসা করতে আসা সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন অভিষেক। এদিন তিনি যখন ওই সেবাশ্রয় ক্যাম্পের দিকে যাচ্ছিলেন সেই সময় রাস্তার দুপাশে বহু মানুষের ভিড় ছিল।

অভিষেকের গাড়ি দেখে সকলে উচ্ছ্বাসে ফেটে পড়েন। বয়স্করা হাত নেড়ে সৌজন্য দেখান। অল্প বয়সীরা মোবাইল নিয়ে ছবি তুলতে হুড়োহুড়ি শুরু করেন। এত মানুষকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকতে দেখে অভিষেক নিজেই চলন্ত গাড়ির দরজা খুলে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান। এরপর তিনি নিজে গাড়ি থেকে নেমে পড়ে হাঁটতে শুরু করেন। সৌজন্য বিনিময় করতে করতে এগিয়ে চলেন ক্যাম্পের দিকে। সেই ভিড়ের মাঝে সবুজ শাড়ি পরে দাঁড়িয়ে ছিলেন এক বৃদ্ধা। তার শরীর সুস্থ ছিল না। তিনি কাঁপছিলেন। দেখেই মনে হচ্ছিল তার শরীরে কোন অস্বস্তি হচ্ছে। ভিড়ের মাঝে নজরে পড়তেই তার দিকে এগিয়ে যান অভিষেক। পুলিশকে নির্দেশ দেন গাড়িতে করে ওই বৃদ্ধাকে নিয়ে যেতে। শুধু তাই নয়, ওই বৃদ্ধাকে গাড়িতে তোলার সময় সাংসদ নিজে এগিয়ে যান। হাতজোড় করে তাকে প্রণাম জানান। এরপর আবারো হেঁটে জনসংযোগ করতে করতে এগিয়ে যান অভিষেক।

শিবির স্থলে ছিল স্বামী বিবেকানন্দের মূর্তি। রাত পোহালেই স্বামী বিবেকানন্দের জন্মদিন। হাতে ফুল তুলে নিয়ে শ্রদ্ধা জানান অভিষেক স্বামী বিবেকানন্দের পদতলে। এরপর শিবিরে ঢুকে রোগীদের সঙ্গে কথা বলেন। সেখানে চিকিৎসা করাতে আসা মানুষজনের কাছ থেকে সমস্ত কিছু সঠিকভাবে রয়েছে কিনা তা জেনে নেন। যারা ব্যবস্থার করেছেন তাদের কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে যাবতীয় আয়োজন সঠিক হয়েছে কিনা তা দেখে নেন। ক্যাম্পের ভেতরে প্রবেশ করার পর আই সি ইউ তে এক বৃদ্ধার সঙ্গে তার দেখা হয়। যাকে তিনি গাড়িতে তুলে দিয়েছিলেন। সেই বৃদ্ধা ততক্ষণে অনেকটা সুস্থ স্বাভাবিক হয়ে গেছেন। অভিষেককে কাছে পেয়ে হাত ধরে ওই বৃদ্ধা বলেন, ‘মাথাটা তখন আমার ঘুরে গিয়েছিল’। হাসিমুখে অভিষেক বলেন ,সাবধানে থাকবেন। সেখানে ক্যাম্পে আসা অন্যান্য রোগীদের সঙ্গেও কথা বলে অভিষেক ডাক্তার নার্সদের সঙ্গে ঘুরে ঘুরে দেখেন আয়োজন।

অর্থোপেডিক ওয়ার্ডে বসেছিল এক কিশোরী ।বাবার সঙ্গে এসেছে ।পড়ে গিয়েছিল ।তারপর থেকে মনে রাখতে সমস্যা হচ্ছে। ছোট্ট মেয়েটির মাথায় স্নেহের পরশে হাত দিয়ে অভিষেক সেখান থেকে বেরিয়ে যান। কার্ডিওলজি এবং নিউরোলজি বিভাগও ঘুরে দেখেন অভিষেক। ভিড়ের মাঝে বাচ্চাদের সঙ্গে দেখা হওয়ার পর তাদের হাতে মুঠো করে তুলে দেন চকলেট। গুরুতর সমস্যা নিয়ে এসেছেন অনেকেই তাদের কথা মন দিয়ে শোনেন সাংসদ। প্রয়োজন মত যার যেটি দরকার সেই অনুযায়ী তিনি ব্যবস্থাও করে দেন। ফলতা বিধানসভা কেন্দ্রে নারীদের জন্য বিশেষ বন্ধ্যাত্ব নিরাময় কেন্দ্র চালু হয়েছে। এই ক্লিনিকের মাধ্যমে সমাজের প্রান্তিক ও পিছিয়ে পড়া পরিবারের মহিলারা উন্নত মানের চিকিৎসা পরিষেবা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাবেন এখন থেকে। বেশ কিছুক্ষণ সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শুনে সমাধানের আশ্বাস দিয়ে সেই ক্যাম্প থেকে বেরিয়ে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার অনেকের আবদার মেনে সেলফিও তোলেন তিনি।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা