এই মুহূর্তে




SIR উদ্বেগে মৃতদের পরিবারের সাহায্যে বিশেষ কমিটি গঠন অভিষেকের

নিজস্ব প্রতিনিধি : SIR আতঙ্কে রাজ্যে একটার পর একটা মৃত্যুর ঘটনা সামনে আসছে। কেউ আতঙ্কে আত্মহননের পথ বেছে নিচ্ছেন, কেউ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এসআইআর ঘোষণার পরে ইতিমধ্যে ১৫জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এই সকল মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের সাহায্যের জন্য ইতিমধ্যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

জানা গিয়েছে, মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন এই কমিটির সদস্যরা। শনিবার থেকেই এই কমিটি কাজ করতে শুরু করেছে। পানিহাটি, সাঁইথিয়া, কুলপি, ধূপগুড়ি, ব্যারাকপুর, শেওড়াফুলি সহ রাজ্যের বিভিন্ন জায়গাতে এসআইআর আতঙ্কে মৃত্যুর খবর এসেছে। পাশাপাশি খড়দা ও চাঁচলেও ২ জন যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে পরিবারের জন্য প্রাণরক্ষা সম্ভব হয়েছে।

এসআইআর ঘোষণার পর থেকেই মানুষকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক মৃত্যু হওয়ার খবরে রাজপথে নেমেছেন তাঁরা। মানুষের পাশে থাকার বার্তাও দিয়েছেন তাঁরা। এবার বিশেষ কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটির সদস্যরা মৃতদের বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের সঙ্গে কথা বলবেন। সমস্যা সম্পর্কে কথা বলবেন। সবরকমভাবে তাঁদের পাশে থাকা হবে বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে শনিবার সকাল পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এই মৃত্যুমিছিল দমাতে তৎপর রাজ্য। তাই মানুষের সমস্যা সমাধানে ব্লকে ব্লকে ক্যাম্পও খোলা হয়েছে বলে জানা যাচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বাবরি মসজিদ গড়তে সমর্থন পাচ্ছি সৌদি আরব থেকেও’, বিস্ফোরক দাবি হুমায়ুন কবীরের

SIR জুজু : ভারত থেকে ওপার বাংলায় ফিরলেন ১৮৬ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

২,২০৮ নয়, মাত্র সাত বুথে মৃত বা স্থানান্তরিত ভোটার নেই

বিয়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত ৩, শোকের ছায়া পরিবারে

নৈহাটিতে রাত হলেই ঘটছে হাড়হিম করা ঘটনা, মাটিতে পুঁতে ফেলা হচ্ছে শিশুর দেহ

কাজের চাপে হাওড়াতে অসুস্থ এক BLO, হাসপাতালে চিকিৎসাধীন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ