‘সুখেনের পরিবারকে আইনি সাহায্য দেওয়া হবে’, শেষকৃত্যে হাজির থেকে আশ্বাস অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁধডি : পুরুলিয়ার মৃত পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর বাড়িতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার দিল্লি থেকে ফিরেছেন তিনি। দিল্লি থেকে ফিরেই পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

তিনি বলেছেন, যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হবে। প্রথমে ট্রায়াল করে ব্যবস্থা নিতে হবে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানালেন। কোনও রাজনৈতিক মন্তব্য নয়। দ্রুত ব্যবস্থা নিতে হবে। দরকারে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন। বিজেপি শাসিত রাজ্যে কেন বার বার হামলা? প্রশ্ন তুললেন তিনি। মহারাষ্ট্রে নিহত পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর দেহ এসে পৌঁছেছে তাঁর বাড়িতে। শ্রমিকের শেষকৃত্যে হাজির ছিলেন অভিষেক। 

পুলিশ সূত্রে খবর, পুরুলিয়ার বরাবাজার থানার তুমড়াশওলের বাঁধডি এলাকার বাসিন্দা সুখেন মাহাতো। পুরুলিয়া থেকে পুনেতে কাজ করতে গিয়েছিলেন তিনি। বুধবার দুপুরে পুনের শিকারপুর থানার করেগাঁও ভিমা এলাকা থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনার কথা শুনে গর্জে ওঠেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে শাস্তি দেওয়ার দাবি তুলেছেন তিনি দোষীদের বিরুদ্ধে। তারপরেই পুরুলিয়ায় গিয়ে শ্রমিকের পরিবারের সঙ্গে অভিষেকের দেখা করার কথা জানা যায়। বাংলা ভাষায় কথা বলার জেরেই এই খুন বলে অভিযোগ। এই ঘটনায় এবার পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এছাড়া তৃণমূল কংগ্রেস নেতাদের দাবি, স্রেফ বাংলা ভাষায় কথা বলার কারণেই কুড়মি জনজাতির এই পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে। বাংলাতে কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যে হেনস্থার শিকার হতে হয়েছে বাংলার শ্রমিকদের। এমনকী মারধর থেকে আটকে রাখার মতো ঘটনাও আগে ঘটেছে। এবার পুণেতে দেহ উদ্ধার হয়েছে। যা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। বাড়িতে একমাত্র উপার্জন করতেন সুখেনই। এখন তাঁকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। এই অবস্থায় পরিবারের পাশে দাঁড়াতে পুরুলিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর।

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি

নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না তাঁকে! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি

মুখে দিলেই মিলিয়ে যাবে! নামমাত্র উপকরণে ঝটপট তৈরি করুন সুস্বাদু কালাকাঁদ

সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

সকাল থেকেই অ্যাকশনে ইডি, কলকাতা, পুরুলিয়া-সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি

অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের

লেকটাউন থেকে উদ্ধার ৪ কেজি সোনার বিস্কুট, গ্রেফতার দুই যুবক

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

ভারী বৃষ্টির জের, জল ছাড়া শুরু ডিভিসি’র, বন্যার আশঙ্কা একাধিক জেলায়

জলপথে রাজ্যে ঢুকে অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, গ্রেফতার ৪

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫