SIR নিয়ে জ্ঞানেশের জবাব চাইতে ৩১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি : বছর শেষে SIR নিয়ে মুখ্য় নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারের কাছে জবাব চাইতে দিল্লি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১ কোটি অনুপ্রবেশকারীর নাম জানাতে হবে কমিশনকে। তালিকা না দিলে নির্বাচন কমিশন ঘেরাও হবে।  শনিবার সাংবাদিক সম্মেলন করে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জাতীয় নির্বাচন কমিশন ঘেরাও করার হুঁশিয়ারির পাশাপাশি তিনি বলেছেন এস আই আরে তথ্যের ত্রুটিতে কাদের নাম বাদ দেওয়া হয়েছে তা জানাতে হবে। দুর্নীতিবাজরা এখন বিজেপির নেতা। জল্লাদের কাছে বাংলা মাথা নত করবে না। তালিকা যদি দিতে না পারেন তাহলে ক্ষমা চাইতে হবে। ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের কোনও না কোনও সমস্যা রয়েছে বলে জানিয়েছিল কমিশন। তবে তা সাধারণ সমস্যা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের প্রশ্ন, ‘কোথায় সমস্যা রয়েছে, সেটা জানালেন না কেন?

বাংলাকে টার্গেট করার জন্য এসআইআর করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন। উত্তরপ্রদেশ, গুজরাতে মাইক্রো অবজারভার পাঠানো হল না কেন? তিনি আরও প্রশ্ন তুলেছে, বাংলার সঙ্গে আরও একাধিক রাজ্যে এসআইআর করা হচ্ছে। কয়েকটি রাজ্যে সময় বাড়ানো হয়েছে। বাংলার ক্ষেত্রে সময় বাড়ানো কেন হল না? কমিশনের কাছে ৫টি প্রশ্ন রাখা হয়েছিল। তার উত্তর এখনো দেয়নি কমিশন। গায়ের জোরে ২-৩ মাসের মধ্যে SIR করানো হয়েছে। তারজেরে সাধারণ মানুষ থেকে বিএলও প্রাণ হারিয়েছেন অনেকে। কেউ অসুস্থ হয়ে মারা গিয়েছেন, কেউ আত্মহত্যার চেষ্টা করেছেন। এখনো চিকিৎসাধীন রয়েছেন কয়েকজন। বৈধ ভোটার বাদ গেলে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি আগেও দিয়েছিলেন অভিষেক। এবার কমিশনের কাছে তালিকা চেয়ে কমিশন ঘেরাও করার হুঁশিয়ারি দিলেন তিনি।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর