কুমারগ্রামে দাঁড়িয়ে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, কুমারগ্রাম : আসন্ন বিধানসভা নির্বাচনে চা বলয়ে পায়ের তলার মাটি শক্ত করতে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি চা শ্রমিকদের আশ্বাস দিয়ে বলেন, তৃণমূল জিতলে দৈনিক মজুরি ২৫০ টাকা থেকে বেড়ে ৩০০ টাকা হবে।

উত্তরবঙ্গে মঙ্গলবার ৩টি জনসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। এদিন তিনি সভা করেন নাটাবাড়ি কেন্দ্রের প্রার্থী, জলপাইগুড়ি কেন্দ্রের প্রার্থী ও কুমারগ্রাম কেন্দ্রের প্রার্থীর সমর্থনে। ৩টি সভা থেকেই তিনি দলের উন্নয়নের কথা তুলে ধরেন। পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন। এখান থেকেই চা শ্রমিকদের  উদ্দেশ্যে বড় প্রতিশ্রুতি দিলেন তিনি। বললেন, বিজেপি অনেক প্রতিশ্রুতি দেয়। কিন্তু পূরণ করে না। তৃণমূল ক্ষমতায় আসলে দৈনিক টাকা বৃদ্ধি করার কথা বলেছেন তিনি। এখন দৈনিক মজুরি ২৫০ টাকা। ৫০ টাকা বাড়িয়ে তা হবে ৩০০ টাকা। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেছেন, কেউটে বা গোখরোকে ঘরে ঢুকতে দেবেন না। 

আর বেশিদিন বাকি নেই প্রথম দফার নির্বাচনে। তাই দ্রুত ঝড়ের গতিতে নির্বাচনী কেন্দ্রে প্রচার সারছেন তৃণমূলের ২ শীর্ষ নেতৃত্ব। আসন্ন বিধানসভায় কোমর কষে নেমেছে ঘাসফুল শিবির। বিরোধীদের এক ইঞ্চিও জমি তাঁরা ছাড়তে নারাজ। অন্যদিকে চাকদা, কল্যাণী ও হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নিয়ে এদিন প্রচার করেছেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার চাকদার মশড়া নবপল্লির মাঠে তিনজন প্রার্থীর হয়ে প্রচার করেন তিনি। তারপরেই চলে যান বনগাঁয়। সেখানে বনগাঁ উত্তর ও দক্ষিণের প্রার্থীদের হয়ে প্রচার করেন বনগাঁ স্টেডিয়ামে। সেখান থেকে হাবড়া ও অশোকনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে প্রচার সারেন বাণীপুর ড.বি আপ আম্বেদকর মাঠে।

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের