ইডি’র কার্যালয়ে হাজিরা এড়ালেন অভিষেক, আসতে পারে সমন

ব্যক্তিগত কারণে তিনি ইডি’র দিল্লির কার্যালয়ে এদিন হাজির হতে পারছেন না। নিজের আইনজীবীর ইমেল মারফত ইডিকে জানিয়ে দিলেন অভিষেক।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লা পাচার(Coal Smuggling) মামলায় মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি(ED) তাঁদের দিল্লির(Delhi) কার্যালয়ে হাজিরা দিতে নোটিস পাঠিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Banerjee)। কিন্তু এদিন দিল্লি যাননি অভিষেক। বরঞ্চ তিনি তাঁর আইনজীবীর ইমেল মারফত ইডিকে জানিয়ে দেন, ব্যক্তিগত কারণে তিনি ইডি’র দিল্লির কার্যালয়ে এদিন হাজির হতে পারছেন না। এরপরেই ইডি সূত্রে জানা গিয়েছে, কয়লা পাচার মামলায় অভিষেককে ফের দিল্লিতে তাঁদের কার্যালয়ে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করার জন্য সমন জারি করতে পারে তাঁরা।

উল্লেখ্য, কয়লা পাচার মামলায় ইডি গত সপ্তাহেই অভিষেককে দিল্লিতে তাঁদের কার্যালয়ে হাজিরা দিতে বলেছিল। হাজিরা দিতে বলা হয়েছিল অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও। কিন্তু অভিষেক দিল্লি গিয়ে ইডি’র কার্যালয়ে হাজিরা দিলেও রুজিরা যাননি। এরমধ্যেই আবারও অভিষেককে এদিন ডেকে পাঠানো হয়েছিল দিল্লিতে ইডি’র কার্যালয়ে। এরপরেই ইডি-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে(Supreme Court) মামলা করেন অভিষেক ও রুজিরা। তাঁদের হয়ে সোমবার আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি এবং কপিল সিব্বল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে ওই মামলার উল্লেখ করে দ্রুত শুনানির অনুরোধ জানান। কিন্তু প্রধান বিচারপতি এনভি রমণা সোমবার শুনানিতে রাজি হননি। তিনি জানান, দ্রুত শুনানির বিষয়টি বিবেচনা করবেন। কিন্তু কবে শুনানি হবে, তা নির্দিষ্ট করে কিছু বলেননি। ফলে এদিনও দিল্লিতে ইডি-র সদর দফতরে অভিষেককের হাজিরা সক্রান্ত ইডি’র নির্দেশিকা বহাল ছিল। যদিও অভিষেক এদিন যাননি।

সুপ্রিম কোর্টে অভিষেক ও রুজিরা ইডি’র বিরুদ্ধে যে মামলা দায়ের করেছেন তাতে প্রধান যুক্তি হিসাবে তুলে ধরা হয়েছে যে, ইডি আর্থিক নয়ছয় প্রতিরোধ আইনে পশ্চিমবঙ্গের বেআইনি কয়লা পাচারের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডেকে পাঠাচ্ছে। হেনস্থা করার উদ্দেশ্যে কোনও ভৌগোলিক সীমানা মানা হচ্ছে না। আদতে ইডি তাঁদের নিশানা করে শায়েস্তা করতে চাইছে। অভিষেকের দল কেন্দ্রের শাসক দলকে ভোটে গো-হারা হারিয়েছে। তার পরেই কেন্দ্রীয় তদন্তকারীসংস্থাকে কাজে লাগিয়ে তাঁদের নিশানা করা হচ্ছে। কোথায় অপরাধ হয়েছে, কোথায় সমন পাঠানো ব্যক্তি থাকেন, তা না দেখেই দিল্লিতে সমন পাঠানো হচ্ছে। কলকাতায় চালু অফিস থাকা সত্বেও জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডাকা হচ্ছে। মনে হচ্ছে, ইডি দ্রুত তদন্তের থেকে অভিষেক-রুজিরাকে হেনস্থা করতেই বেশি উৎসাহী।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার